advertisement

ফের আরও এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম-এ প্রতারণা, লোপাট কলকাতার গ্রাহকের টাকা

Last Updated:

ফের ঘটনাস্থল কলকাতা ৷ এই ঘটনাতেও দিল্লি থেকেই টাকা লোপাটের বিষয়টি পরিচালিত হয়েছে ৷

#কলকাতা: ফের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের অভিযোগ। আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে হাওয়া হাজার হাজার টাকা ৷ ফের ঘটনাস্থল কলকাতা ৷ এই ঘটনাতেও দিল্লি থেকেই টাকা লোপাটের বিষয়টি পরিচালিত হয়েছে ৷
গড়িয়াহাটের একটি এটিএমে কার্ড সোয়াইপ করার পরই চার দফায় লোপাট মোট চল্লিশ হাজার টাকা। রাহুল রায় নামে ওই গ্রাহকের দাবি, গত ২৯ জুলাই তাঁর মোবাইলে চারটি মেসেজ ঢোকে। তাতেই চল্লিশ হাজার টাকা লোপাটের কথা জানতে পারেন তিনি। ওই টাকা দিল্লির কোনও শপিংমলে খরচ করা হয়েছে বলেও মোবাইলে আসা মেসেজে জানানো হয়।
advertisement
আরও পড়ুন 
advertisement
৩০ তারিখ বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান রাহুল। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগও দায়ের করেন তিনি। এর আগেও গড়িয়াহাটে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএমে জালিয়াতির অভিযোগ উঠেছে। আবারও একই ঘটনায় উদ্বিগ্ন গ্রাহকরা।
আরও পড়ুন 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের আরও এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম-এ প্রতারণা, লোপাট কলকাতার গ্রাহকের টাকা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement