advertisement

এবার নজরে কমলকান্তি, অনুব্রতর সঙ্গে এমন সম্পর্ক! তাজ্জব সিবিআই, বড় রহস্যের সন্ধান

Last Updated:

Anubrata Mondal: সিবিআই জানতে পারে, কমলকান্তি ঘোষ আসলে অনুব্রত মণ্ডলের জামাই বাবু। সিবিআই সূত্রে খবর, কমলকান্তির ১৮টি সম্পত্তির হদিশ মিলেছে।

অনুব্রত কাণ্ডে নজরে কমলকান্তি
অনুব্রত কাণ্ডে নজরে কমলকান্তি
#কলকাতা: গরু পাচার মামলায় ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। সেই তদন্ত সূত্রেই এবার সামনে এসেছে কমলকান্তি ঘোষের নাম। কে এই কমলকান্তি ঘোষ?‌ সিবিআই সূত্রে খবর, কমলকান্তি ঘোষের নাম প্রথম উঠে আসে শিবশম্ভু চালকলের সঙ্গে। যে চালকলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে অনুব্রত মণ্ডলের নামও।
আর সেই সূত্রেই সিবিআই জানতে পারে, কমলকান্তি ঘোষ আসলে অনুব্রত মণ্ডলের জামাই বাবু। সিবিআই সূত্রে খবর, কমলকান্তির ১৮টি সম্পত্তির হদিশ মিলেছে। এই সম্পত্তির পিছনে অনুব্রত মণ্ডলের হাত রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির নথি মিলেছে। তদন্তকারী সংস্থা সিবিআই সেইসব নথি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। এই তদন্ত করতে গিয়েই সামনে এসেছে কমলকান্তি ঘোষের নাম।
advertisement
advertisement
কমলকান্তি বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত কর্মী। গরু পাচারের টাকা নামে-বেনামে কোথায় কোথায় কাজে লাগানো হয়েছিল, তার শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। আর সেই সূত্রেই সিবিআই নজরে এখন কমলকান্তি। জানা গিয়েছে, পারিবারিক কারণেই তাঁর সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা অনুব্রতের।
advertisement
সিবিআই সূত্রে খবর, কয়েক বছর আগে অনুব্রতের দিদি শিবানী ঘোষ এবং জামাইবাবু কমলকান্তি ঘোষ শিবশম্ভু চালকল ১২ বছরের জন্য লিজ নেন। এই চালকলের ‘কনট্যাক্ট পার্সন’ হিসেবেও কমলকান্তি আর শিবানী ঘোষের নাম রয়েছে। নানুর থানার হাটসেরান্দি গ্রামের বাসিন্দা কমলকান্তি ঘোষের বাড়ি রয়েছে শান্তিনিকেতনের গুরুপল্লিতেও। তাঁর বেশকিছু জমিজমাও রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বিশ্বভারতীর কর্মী হয়ে এত সম্পত্তির মালিক কীভাবে হয়ে উঠলেন কমলকান্তি, সেই বিষয়টিতেই এবার নজর দিয়েছে সিবিআই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার নজরে কমলকান্তি, অনুব্রতর সঙ্গে এমন সম্পর্ক! তাজ্জব সিবিআই, বড় রহস্যের সন্ধান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement