advertisement

Anubrata Mondal: 'অক্সিজেন সাপোর্টে আছি', আগামিকালের হাজিরাও এড়ালেন অনুব্রত, সিজিও কমপ্লেক্সে যাবেন তাঁর আইনজীবী

Last Updated:

শুক্রবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

#কলকাতা: শুক্রবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভোট-পরবর্তী হিংসা মামলা প্রসঙ্গে আগামিকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর, কিন্তু তৃণমূল নেতা সিবিআই-কে জানিয়েছেন, অসুস্থতার কারণে আগামিকাল তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হতে পারবেন না! পরিবর্তে আগামিকাল দুপুর দেড়টার সময় সিজিও কমপ্লেক্সে যাবেন বীরভূম জেলা সভাপতির আইনজীবী। জানা গিয়েছে, আগামী চার সপ্তাহ কলকাতাতেই থাকবেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, সিবিআই-কে লেখা চিঠিতে অনুব্রত জানিয়েছেন, সিবিআই আধিকারিকরা যদি তাঁর কাছে এসে জিজ্ঞাসাবাদ করতে চান, করতে পারেন, তাঁর  কোনও আপত্তি নেই।
অনুব্রতর আইনজীবীর তরফে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার প্রমাণস্বরূপ হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি সিজিও দফতরে জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর, সিবিআই-কে লেখা চিঠিতে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, যেহুতু তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন, তাই আপাতত বাড়ি থেকে হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
advertisement
advertisement
১৭ দিন ভর্তি থাকার পর শুক্রবারই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তৃণমূল নেতা ৷ তার পর ২৪ ঘণ্টা পেরনোর আগেই গরুপাচার মামলায় তাঁকে ফের তলব করে সিবিআই। এই নিয়ে ষষ্ঠবার। ২৩ এপ্রিল, শনিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয় অনুব্রত মণ্ডলকে ।  গত ৬ এপ্রিলও তাঁকে তলব করে সিবিআই৷ কিন্তু নিজাম প্যালেসে যাননি তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি৷ অসুস্থ হওয়ায় ওই দিনই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত৷ চিঠি দিয়ে নিজের অসুস্থতার কথা সিবিআই-কে জানিয়েছিলেন তৃণমূল নেতা৷ হাসপাতালের পক্ষ থেকে অবশ্য অনুব্রত মণ্ডলকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল ৷
advertisement
গতকাল, বিকেল ৪টে ৫০ নাগাদ অনুব্রতর ফ্ল‍্যাটে পৌঁছে যান সিবিআইয়ের দুই প্রতিনিধি। জানা যায়, CBI-এর তরফে অনুব্রত মণ্ডলকে তলবের জোড়া নোটিস দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, গরুপাচার ছাড়াও ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে নিজাম প‍্যালেসের ১৪তলায় হাজিরা দিতে হবে। সময় বেঁধে দেওয়া হয়েছে রবিবার সকাল ১১টা। তবে, আজ, শনিবার অনুব্রত সিবিআইকে জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজাম প‍্যালেসে যেতে পারছেন না। পরিবর্তে আগামিকাল দুপুর দেড়টার সময় সিজিও কমপ্লেক্সে যাবেন তাঁর আইনজীবী।
advertisement
Venkateshwar Lahiri
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: 'অক্সিজেন সাপোর্টে আছি', আগামিকালের হাজিরাও এড়ালেন অনুব্রত, সিজিও কমপ্লেক্সে যাবেন তাঁর আইনজীবী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement