advertisement

Anubrata Mandal: 'চূড়ান্ত হতাশাগ্রস্ত'... প্রয়োজনে দেওয়া হবে ঘুমের ওষুধ! একাধিক চিকিৎসকের 'নজরে' অনুব্রতর 'স্বাস্থ্য'

Last Updated:

Anubrata Mandal: অনুব্রত মণ্ডলের দাবি, তার শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পাইলসের যন্ত্রনা, বুক ধড়ফড় করা, স্লিপ এপনিয়া বা ঘুম না হওয়ার সমস্যা, মানসিকভাবে চূড়ান্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ার মতো বেশ কিছু উপসর্গ রয়েছে।

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
#কলকাতা : অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার সঠিক পর্যবেক্ষণের জন্য একজন কার্ডিওলজিস্ট,একজন সিনিয়র সার্জেন, একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিকেল বোর্ড গঠন করল আলিপুর কমান্ড হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর এর বাইরে একজন ক্লিনিকাল সাইকোলজিস্ট, একজন চেস্ট মেডিসিন এর চিকিৎসক অনুব্রত মণ্ডলকে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করবেন।
অনুব্রত মণ্ডলের দাবি, তার শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পাইলসের যন্ত্রনা, বুক ধড়ফড় করা, স্লিপ এপনিয়া বা ঘুম না হওয়ার সমস্যা, মানসিকভাবে চূড়ান্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ার মতো বেশ কিছু উপসর্গ রয়েছে। সেই অনুযায়ী ইতিমধ্যেই আলিপুর কম্যান্ড হাসপাতালের চিকিৎসকরা শারীরিকভাবে যা যা প্রয়োজন সেই সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করছেন।
advertisement
advertisement
প্রাথমিকভাবে ব্লাড প্রেসার, সুগার, ইসিজি, পালমোনারি ফাংশন টেস্ট করা হচ্ছে। এছাড়াও রক্তের বাকি প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। থাইরয়েড, ইউরিক অ্যাসিভ, হিমোগ্লোবিনের মাত্রা, রক্তে কোলেস্টেরলের মাত্রা, টাইগ্লিসারাইড ইত্যাদিরও পরীক্ষা করা হচ্ছে।
এছাড়াও তার ভিটামিন ডি থ্রির পরীক্ষা করা হবে, হাড়ের কার্যকারিতা পরীক্ষা করতেও তৎপর হাসপাতাল। সূত্রের খবর যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অনুব্রতকে পরীক্ষা করে দেখবেন। প্রয়োজন পড়লে ঘুমের ওষুধও দেওয়া হতে পারে তাকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mandal: 'চূড়ান্ত হতাশাগ্রস্ত'... প্রয়োজনে দেওয়া হবে ঘুমের ওষুধ! একাধিক চিকিৎসকের 'নজরে' অনুব্রতর 'স্বাস্থ্য'
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement