advertisement

সরকারি কর্মচারীদের DA মামলায় নয়া মোড়! ফের ডিভিশন বেঞ্চে রাজ্য

Last Updated:

DA Case Update: ২০মে মহার্ঘভাতা মামলার রায় ঘোষণা করে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।

ডিএ মামলায় নয়া মোড়
ডিএ মামলায় নয়া মোড়
#কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় নয়া মোড়। ডিএ মামলা নিয়ে আবারও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছে রাজ্য সরকার। আজই এই মর্মে আদালতে আবেদন করল রাজ্য। প্রসঙ্গত, ২০মে মহার্ঘভাতা মামলার রায় ঘোষণা করে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, ২৬ জুলাই ২০১৯ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল(SAT) ডিএ মামলার রায় বহাল রাখে হাইকোর্ট। রায়ে বলা হয়, রাজ্য অল ইন্ডিয়া কনসিউমার প্রাইস ইনডেক্স ধরে ডিএ নিয়ে নীতি রূপায়ন করবে ৩ মাসের মধ্যে। পাশাপাশি ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ নির্ধারণ করে তা কার্যকর করবে রাজ্য।
advertisement
advertisement
শুক্রবার সেই রায় পুনর্বিবেচনার আবেদন করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। আদালতে রাজ্য সরকার আগেই জানিয়েছিল, তহবিলে টাকা না থাকার কারণেই ডিএ দেওয়া যাচ্ছে না। রাজ্যের এই যুক্তি মানতে চায়নি ডিভিশন বেঞ্চ। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বলেন, ডিএ সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী তাঁরা ডিএ পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের তিন মাসের মধ্যে সব ডিএ দিতে হবে। এমনকি ১ বছরের মধ্যে বকেয়া মেটানোরও নির্দেশ দেওয়া হয়।
advertisement
এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন ডিএ-র দাবিতে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটের দ্বারস্থ হয়েছিল। ২০১৯ এর ২৭ জুলাই স্যাট বলে ৬ মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মিটিয়ে দিতে হবে। যদিও সেই নির্দেশ অমান্য করে নবান্ন। এর পর স্যাট-এ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে একাধিক কর্মী সংগঠন। পরবর্তী সময়ে স্যাটের রায়ের বিরুদ্ধে আদালতে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। যদিও সেই আবেদন খারিজ করে রায় বহাল রাখে কলকাতা হাইকোর্ট। এর পর স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন জমা দেয় রাজ্য। ২০ মে সেই পিটিশন খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দেয় ডিএ দিতেই হবে রাজ্যকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সরকারি কর্মচারীদের DA মামলায় নয়া মোড়! ফের ডিভিশন বেঞ্চে রাজ্য
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement