Ajay Chakraborty Hospitalised: অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী, হাসপাতালে চিকিৎসাধীন
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সূত্রের খবর, সঙ্গিতশিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। তবে এখনও অস্ত্রোপচারের দিন নির্ধারিত হয়নি
কলকাতা: অসুস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী। শহরের একটি বেসরকারি হাসপাতালে চলছে বর্ষীয়ান শিল্পীর চিকিৎসা। শিল্পীর মেয়ে কৌশিকী চক্রবর্তী জানান, ” প্রয়োজনীয় কিছু টেস্ট ও চেক-আপ-এর জন্য হাসপাতালে ভর্ত করা হয়েছে। চিন্তার কোন-ও কারণ নেই। বাবা সুস্থ আছে। আচরণ ও খাওয়া-দাওয়া স্বাভাবিক।”
সূত্রের খবর, সঙ্গিতশিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে বলে মনে করছেন চিকিৎসকেরা। বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করানো হয় অজয় চক্রবর্তীকে। তিনটে আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গিয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন
Abhijeet Chando And Manash Basak
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2024 8:59 PM IST










