advertisement

Air India Flight: সর্বনাশ! জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র, এ কী বিপদের মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান!

Last Updated:

Air India Flight: কলকাতা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র ছিল বলেই জানা যাচ্ছে৷

#কলকাতা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান। সূত্রের খবর, কলকাতা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র ছিল, অন্য বিমানে পাঠানো হল যাত্রীদের।
জানা যায়, কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল AI ৭৬৩ বিমানের। বিমান যখন রানওয়েতে পৌঁছায়, তখন দেখা যায়, জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল পড়ছে। বিমানে ছিলেন ১৩০ জন যাত্রী। এরপরই বিমান থেকে যাত্রীদের নামানো হয়, শুরু হয় বিমান মেরামতির কাজ। শেষমেষ অন্য বিমানে যাত্রীদের দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
এর আগেও এমন পরিস্থিতি একাধিকবার হয়েছে৷ সম্প্রতি মাঝ আকাশে বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিন৷  ঝুঁকি না নিয়ে পাইলট মুম্বই বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করেন৷ পরে যাত্রীদের অন্য একটি বিমানে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়৷ সে সময়ও যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের ইঞ্জিনটি বন্ধ হয়ে গিয়েছিল৷ এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছিলেন, তাঁরা যাত্রী সুরক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেন৷ কিন্তু তারপরেও ফের একই অবস্থা৷
advertisement
অন্যদিকেথেকে কেবিন ক্রুদের জন্য স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত জানাল এয়ার ইন্ডিয়া (Air India)। রিটায়ারমেন্টের বয়সসীমা ৫৫ থেকে কমে দাঁড়াল ৪০ বছরে। টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া তার স্থায়ী কর্মচারীদের জন্য স্বেচ্ছায় অবসর নেওয়া কথা ঘোষণা করেছে। এয়ারলাইনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার উপরে উল্লিখিত ঘোষণার সঙ্গে যোগ করেছেন যে, কোম্পানি স্বেচ্ছায় অবসর নেওয়ার জন্য কর্মীদের জন্য এক্স-গ্রেশিয়ারের অ্যামাউন্টও জানিয়ে দিয়েছে, পরিমাণ ঘোষণা করেছে। তবে এই সময়সীমা শুধুমাত্র আগামী ১ জুন, ২০২২ থেকে ৩১ জুলাই, ২০২২ তারিখের মধ্যে যাঁরা অবসর নেবেন তাঁদের জন্য প্রযোজ্য।
advertisement
প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে, বর্তমানে এয়ার ইন্ডিয়ার মোট কর্মীর সংখ্যা ১২,০৮৫ জন। এদের মধ্যে ৮,০৮৪ জন স্থায়ী কর্মী এবং ৪,০০১ জন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। এছাড়াও, তুলনামূলক কম বাজারজাত মূল্যের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) রয়েছে ১,৪৩৪টি। এর আগেই সরকারের তরফে জানানো হয়েছিল, আগামী অক্টোবর পর্যন্ত, প্রায় ৫,০০০ জন স্থায়ী কর্মচারী আগামী ৫ বছরের মধ্যে অবসর নেবেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Air India Flight: সর্বনাশ! জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র, এ কী বিপদের মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান!
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement