advertisement

হঠাৎ পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল! ই মেল রাজ্যপালকে, কারণ ঘিরে জল্পনা

Last Updated:

এই নিয়ে ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পর মোট পাঁচ জন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন৷

পদত্যাগ করলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷
পদত্যাগ করলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷
কলকাতা: আচমকাই পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ এ দিন লন্ডন থেকে সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ই মেল করে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল৷ সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এই সিদ্ধান্তে রীতিমতো জল্পনা ছড়িয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে৷
সূত্রের খবর রাজ্যপালকে পদত্যাগপত্র পাটালেও রাজ্যের আইনমন্ত্রী অথবা আইন দফতরে এখনও পদত্যাগপত্র পাঠাননি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ ফলে তাঁর পদত্যাগের কারণ নিয়ে চর্চা আরও বেড়েছে৷
advertisement
এই নিয়ে ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পর মোট পাঁচ জন অ্যাডভোকেট জেনারেল পদত্যাগ করলেন৷ শুরুটা হয়েছিল আইনজীবী জয়ন্ত মিত্রকে দিয়ে৷ এর পর একে একে বিমল চট্টোপাধ্যায়, জয়ন্ত মিত্র, কিশোর দত্তরা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ ছেড়েছেন৷ একই পথে হাঁটলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও৷
advertisement
তবে আইনজীবী মহল এবং রাজ্য সরকার সূত্রে খবর, নতুন অ্যাডভোকেট জেনারেল হওয়ার দৌড়ে আবারও রয়েছেন আইনজীবী কিশোর দত্ত৷ তবে ঠিক কী কারণে শুধুমাত্র রাজ্যপালকে পদত্যাগপত্র পাঠিয়ে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো একজন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জেনারেলের পদ ছাড়লেন, তা নিয়ে আইনজীবী মহলে জল্পনা তুঙ্গে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হঠাৎ পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল! ই মেল রাজ্যপালকে, কারণ ঘিরে জল্পনা
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement