advertisement

Adenovirus Death || Kolkata: অ্যাডিনোভাইরাসে ফের মৃত্যু শহরে! এবার বলি ৯ মাসের শিশু! আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে কলকাতায়...

Last Updated:

Adenovirus Death || Kolkata: মৃত শিশুর পরিবারের  অভিযোগ সঠিক চিকিৎসা সঠিক সময় না হওয়ার জন্যই মৃত্যু হয়েছে ওই একরত্তির।

অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুমৃত্যু
প্রতীকী ছবি
অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুমৃত্যু প্রতীকী ছবি
কলকাতা: রাজ্যে ফের অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু। শনিবার এক ৯ মাসের শিশুর মৃত্যু হয় বি সি রায় শিশু হাসপাতালে। শনিবার রাতে মৃত্যু হয় ওই শিশুকন্যার। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয় অ্যাডিনোভাইরাসের। মৃত শিশুর পরিবারের  অভিযোগ সঠিক চিকিৎসা সঠিক সময় না হওয়ার জন্যই মৃত্যু হয়েছে ওই একরত্তির।
হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বাসিন্দা স্বপন রায় এবং লক্ষ্মী রায়ের ৯ মাসের শিশুকন্যাকে চলতি মাসের ২ তারিখ প্রথম জ্বর নিয়ে ভর্তি করা হয় কলকাতার ফুলবাগানের বি সি রায় হাসপাতালে। ১১ তারিখ ছেড়ে দেওয়া হলেও জ্বর কমছিল না একরত্তির। এরপর ফের বহির্বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওই শিশুকে। কিন্তু অভিযোগ সেদিন শিশুর শারীরিক অবস্থা খারাপ দেখেও ছেড়ে দেয় হাসপাতাল। এরপরেও জ্বর না কমায় গত ১৯ তারিখ বি সি রায় শিশু হাসপাতালে পুনরায় ভর্তি করা হয় ৯ মাসের শিশুকন্যাকে।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ অভিজ্ঞ চিকিৎসকের বদলে পড়ুয়া চিকিৎসকরাই চিকিৎসা করছিলেন। ফলে রোগ নির্ণয়ে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়। পরিবারের তরফে মৃত শিশুর বাবা স্বপন রায় জানান "শনিবার সকালে আমার বাচ্চার শরীর আরও খারাপ হয়ে যায়, শিশুদের আই সি ইউ দরকার ছিল ডাক্তাররা বলছিলেন, কিন্তু হাসপাতালে সেই সময় আই সি ইউ বেড খালি ছিল না। তাই আমরা অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি ডাক্তারবাবুদের, কিন্তু ডাক্তারবাবুরা আমাদের কোনও কথাই শুনতে চাননি !"
advertisement
শিশুর মা লক্ষ্মী রায় বলেন " চিকিৎসা ঠিক করে করেননি ডাক্তারবাবুরা। তাইজন্যেই এই ঘটনা ঘটেছে।" শনিবার রাত ৯ টা ১৫ নাগাদ অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই শিশুর।রাজ্য জুড়ে দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে অ্যাডিনোভাইরাস। বিশিষ্ট চিকিৎসকেরা জানাচ্ছেন নবজাতক থেকে থেকে ৯ মাসের শিশুদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে।
advertisement
ওঙ্কার সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Adenovirus Death || Kolkata: অ্যাডিনোভাইরাসে ফের মৃত্যু শহরে! এবার বলি ৯ মাসের শিশু! আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে কলকাতায়...
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement