advertisement

Accident: শহরে ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু, চিড়িয়াখানার কাছে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ১

Last Updated:

শহরে ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু। আলিপুর চিড়িয়াখানার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে কোঠারি হাসপাতালের দিক থেকে ধর্মতলায় দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।

বাইক দুর্ঘটনায় মৃত্যু
বাইক দুর্ঘটনায় মৃত্যু
কলকাতা: শহরে ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু। আলিপুর চিড়িয়াখানার কাছে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে কোঠারি হাসপাতালের দিক থেকে ধর্মতলায় দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।
জানা গিয়েছে, বাইক আরোহীর সঙ্গে একজন ছিলেন বাইকটিতে। তিনিও আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে পরে গিয়ে মৃত্যু হয় রবি সাহা নামে ১৯ বছর বয়সি ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আলিপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, সোমবার সকালে রুবির মোড়ের কাছে ঘটে যায় আরও একটি দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। পরে পুলিশ জানায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অতনু বন্দ্যোপাধ্যায় নামে বছর ৩৯-র যুবকের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: শহরে ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু, চিড়িয়াখানার কাছে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ১
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement