advertisement

Abhishek Banerjee votes in Bhabanipur By Election: ভবানীপুর নিয়ে নিশ্চিন্ত, ভোট দিয়ে বেরনোর সময় ছোট্ট মন্তব্যে বোঝালেন অভিষেক

Last Updated:

এ বারের ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে যথেষ্ট সক্রিয় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee votes in Bhabanipore By Election)৷

শনিবার দুপুর থেকে খড়দহ এবং গোসাবায় প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ও পরশু অর্থাৎ, ২৫ ও ২৬ অক্টোবর বাকি দুই কেন্দ্র অর্থাৎ দিনহাটা ও শান্তিপুরে প্রচার করবেন তিনি। 
শনিবার দুপুর থেকে খড়দহ এবং গোসাবায় প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ও পরশু অর্থাৎ, ২৫ ও ২৬ অক্টোবর বাকি দুই কেন্দ্র অর্থাৎ দিনহাটা ও শান্তিপুরে প্রচার করবেন তিনি। 
#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনেই ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee votes in Bhabanipore By Election)৷ ভোট দিয়ে বেরনোর সময় আত্মবিশ্বাসী অভিষেক বললেন, 'ভোট ভাল হয়েছে৷' বেলার দিকে ভোট দানের হার বৃদ্ধি পাওয়ায় দৃশ্যতই স্বস্তিতে লাগছিল অভিষেককে (Abhishek Banerjee)৷
সাধারণত প্রতিটি নির্বাচনে সকালের দিকে ভোট দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ কিন্তু এ দিন তিনি ভোট দিতে আসেন বিকেল বেলা৷ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভোট দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বিকেল ৪.১০ মিনিটে মিত্র
advertisement
ইনস্টিটিউশনে পৌঁছন অভিষেক৷ মোট ছ' মিনিট সেখানে ছিলেন তিনি৷
advertisement
এ দিন সকাল থেকেই ভবানীপুরে ভোটদানের হার বেশ কম ছিল৷ দুপুরের পর ভোটদানের হার কিছুটা বৃদ্ধি পায়৷ ফলে স্বস্তি ফেরে শাসক শিবিরে৷ অভিষেকও ভোট দিয়ে বেরনোর সময় বলেন, 'ভোট ভালো হয়েছে৷' মনে করা হচ্ছে, সকাল থেকে ভবানীপুরে ভোটদানের গতিপ্রকৃতির উপর নিজে নজরদারি চালিয়ে ভোট দিতে পৌঁছন অভিষেক৷
এ বারের ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে যথেষ্ট সক্রিয় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কর্মিসভা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর জনসভা, সর্বত্রই উপস্থিত ছিলেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিষেককে ঘিরেও যথেষ্ট উন্মাদনা দেখা গিয়েছে তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে৷ এ দিন অভিষেক যখন ভোট দিতে পৌঁছন তখনও তাঁকে দেখতে বুথের অদূরে বেশ কিছুটা ভিড় হয়ে যায়৷ ভবানীপুর নিয়ে যে তাঁরা নিশ্চিন্ত, ভোট দিয়ে বেরনোর সময় ছোট্ট মন্তব্যে তা স্পষ্ট করে দিলেন অভিষেকও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee votes in Bhabanipur By Election: ভবানীপুর নিয়ে নিশ্চিন্ত, ভোট দিয়ে বেরনোর সময় ছোট্ট মন্তব্যে বোঝালেন অভিষেক
Next Article
advertisement
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও !
  • লাহোরের মাঠে কমেডি !

  • পিএসএলের ম্যাচে উড়ে গেলেন গ্রাউন্ডসম্যানরা

  • প্রবল হাওয়ার দাপটে হিমশিম মাঠকর্মীরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement