advertisement

Crime News: মেঝেয় পড়ে নিথর দেহ..পাশের চেয়ারে ওষুধের স্ট্রিপ! গড়ফায় মহিলার মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য

Last Updated:

পুলিশ সূত্রে খবর, ৫ পাতা ঘুমের ওষুধের খালি পাতা ওই ঘরের খাটের উপর চেয়ারে ছিল। মহিলার কপালে আঘাতের চিহ্ন রয়েছে৷ শরীরের অন্য কোনও জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷

কলকাতা: গড়ফায় রহস্যমৃত্যু মহিলার৷ স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আড়াই বছর ধরে ভুয়ো পরিচয় দিয়ে গড়ফার পূর্বাচলে থাকছিলেন ওই মহিলা ও এক ব্যক্তি। বুধবার সকালে ঘরের মেঝে থেকে চিৎ করা অবস্থায় উদ্ধার হয় ওই মহিলার দেহ৷
বেশ কয়েক দিনধরেই ওই মহিলার সাড়াশব্দ পাচ্ছিলেন না তাঁর বাড়ির মালিক নিত্যানন্দ সরকার৷ বুধবার মোটর পাম্প চালানোর জন্য বাইরে থেকে বারান্দার গ্রিল খোলেন তিনি৷ তখনই খেয়াল করেন ভিতর থেকে ওই মহিলার ঘরের দরজা ভেজানো৷ দরজায় আল্গা চাপ দিতে বীভৎস দৃশ্য৷ দেখা যায়, মেঝের উপরে চিৎ হয়ে পড়ে রয়েছেন ওই মহিলা৷ দেহে কোনও সাড়া নেই৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ৫ পাতা ঘুমের ওষুধের খালি পাতা ওই ঘরের খাটের উপর চেয়ারে ছিল। মহিলার কপালে আঘাতের চিহ্ন রয়েছে৷ শরীরের অন্য কোনও জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
আরও পড়ুন: ‘আমাদের জানায়নি পর্যন্ত’, রাহুলের যাত্রা নিয়ে ক্ষুব্ধ মমতা..তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে কংগ্রেস!
জানা গিয়েছে, ওই মহিলা নিজেকে মঞ্জু দে পরিচয় দিয়ে ওই বাড়িতে থাকছিলেন৷ স্বামী হিসাবে পরিচয় দিয়েছিলেন বাপ্পা দের৷ আদতে মহিলার নাম মমতাজ বিবি৷ মহিলার আসল বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়৷ তিনি বিবাহিত ছিলেন, তাঁর একটি ছেলেও আছে৷ এদিকে, বাপ্পা দে নামে ব্যক্তিও বিবাহিত, রাজডাঙ্গায় বাড়ি৷ এই মুহূর্তে বাপ্পা পলাতক৷
advertisement
আরও পড়ুন: ১৬ এপ্রিলই কি শুরু হচ্ছে লোকসভা নির্বাচন? দিল্লির বিজ্ঞপ্তি ঘিরে তুমুল শোরগোল, যা জানাল নির্বাচন কমিশন
সম্পর্কে টানাপোড়েনে এই ঘটনা বলে অনুমান পুলিশের৷ তবে, খুন না আত্মহত্যা না অন্য কোনও কারণে মৃত্যু ময়নাতদন্তের পরেই তা বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ৷ বাপ্পা মেডিক্যাল কোম্পানিতে কাজ করেন ও মহিলা আয়ার কাজ করতেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: মেঝেয় পড়ে নিথর দেহ..পাশের চেয়ারে ওষুধের স্ট্রিপ! গড়ফায় মহিলার মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement