Abrar Ahmed : বাংলাদেশের মুস্তাফিজুরকে IPL-এ নেওয়া যায় না, পাকিস্তানের আবরারকে নিতে পারে ভারতের দল? বিসিসিআই মুখ খুলল
- Published by:Suman Majumder
Last Updated:
Abrar Ahmed : বাংলাদেশের পেসার মুস্তাফিজুরকে আইপিএলে নেওয়া যায় না। কিন্তু পাকিস্তানের আবরারকে দলে নিতে পারে ভারতের সানরাইজার্স!
কলকাতা : কাভ্যা মারান এবং তাঁর দল সানরাইজার্স লিডস বর্তমানে চারদিক থেকে সমালোচনার মুখে পড়েছে। এর কারণ হল, পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ-কে দলে নেওয়া।
২২ মার্চ রাতে দ্য হান্ড্রেড লিগের নিলামে আবরার আহমেদকে দলে নেওয়ার পর ভারতজুড়ে কাভ্যা মারান এবং সানরাইজার্স লিডসকে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়েছে। এই সংবেদনশীল বিষয় নিয়ে এবার নীরবতা ভেঙেছেন বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা।
advertisement
এই পুরো বিষয় নিয়ে রাজীব শুক্লা খুব বেশি কিছু বলেননি, তবে একটি বিষয় পরিষ্কার করেছেন। তিনি জানান, দ্য হান্ড্রেড-এর মতো বিদেশি লিগ বিসিসিআই-এর অধিকারক্ষেত্রের মধ্যে পড়ে না, তাই এই বিষয়ে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না।
advertisement
advertisement
তিনি আরও বলেন, কোনও দলে পাকিস্তানি খেলোয়াড় রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। নিউজ এজেন্সি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেছেন, “এটার IPL-এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। এটি একটি বিদেশি লিগ। এটি আমাদের অধিকারক্ষেত্রের মধ্যে আসে না। আমরা কিছু করতে পারি না। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজির উপর রয়েছে।”
advertisement
‘দ হান্ড্রেড’-এ সানরাইজার্স লিডস পাকিস্তানি মিস্ট্রি স্পিনারকে ১,৯০,০০০ পাউন্ড (প্রায় 2.55 লাখ মার্কিন ডলার) নিয়েছে। নিলামের সময় টিমের হেড কোচ ড্যানিয়েল ভিটোরি এবং মালিক কাভ্যা মারান উপস্থিত ছিলেন। তাঁরা একসঙ্গে বিডিং করেছেন এবং আবরার আহমদ-কে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছেন।
advertisement
আরও পড়ুন- পাকিস্তানি স্পিনার আবরারকে দলে নিয়েছে সানরাইজার্স! এই প্রসঙ্গে অবস্থান জানাল BCCI, কী বার্তা বোর্ডের?
এই খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় মানুষ সানরাইজার্সের বিরুদ্ধে সরব হয়ে ওঠে। বিশেষ করে ভারতীয় ভক্তরা কাভ্যা মারান এবং তার দলের বিরুদ্ধে ‘জাতীয় চেতনা’কে অপমান করার অভিযোগ তুলেছে। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার কারণে দলের এক্স অ্যাকাউন্টও স্থগিত হয়ে গেছে। আবরারকে দল থেকে ছেঁটে ফেলার চাপ তৈরি হচ্ছে সানরাইজার্সের উপর। ঠিক যেমনটা হয়েছিল IPL-এ মুস্তাফিজুর রহমান-কে কেকেআর থেকে ছেঁটে ফেলার জন্য।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2026 7:04 PM IST










