advertisement

SIR: ৯৬ বছরের শয্যাসায়ী বৃদ্ধাকে কেন ডাকা হল শুনানি কেন্দ্রে? মিনতি দত্তের বাড়িতে নির্বাচন কমিশন

Last Updated:

কেন ৩০ তারিখ তাকে শুনানি কেন্দ্রে আসতে হয়েছিল? সূত্রের খবর, দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে জানতে চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

৯৬ বছরের শয্যাসায়ী বৃদ্ধাকে কেন ডাকা হল শুনানি কেন্দ্রে? মিনতি দত্তের বাড়িতে নির্বাচন কমিশন
৯৬ বছরের শয্যাসায়ী বৃদ্ধাকে কেন ডাকা হল শুনানি কেন্দ্রে? মিনতি দত্তের বাড়িতে নির্বাচন কমিশন
কলকাতা: এসআইআর শুনানিতে ডেকে পাঠান হয় ৯৬ বছর বয়সী অশীতিপর বৃদ্ধা মিনতি দত্তকে৷ শয্যাসায়ী বৃদ্ধাকে কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ডাকা হয় শুনানির জন্য৷ এ নিয়ে নিউজ 18 বাংলা খবর দেখানোর পরেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। আজ, শুক্রবার বৃদ্ধা মিনতি দত্তের বাড়িতে যাচ্ছে নির্বাচন কমিশন৷
কেন ৩০ তারিখ তাকে শুনানি কেন্দ্রে আসতে হয়েছিল? সূত্রের খবর, দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে জানতে চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আগামী ৪ঠা জানুয়ারি তার বাড়িতে গিয়ে শুনানি করা হবে বলেও জানা গিয়েছে। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার ছেলে গৌতম দত্তকে ইতিমধ্যেই তা জানিয়েছেন বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
“শুনানির জন্য দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব তার বাড়িতে যেতে হবে”৷ দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নির্দেশ নির্বাচন কমিশনের বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
শিলিগুড়ির নকশালবাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ভোটারের শুনানি কেন্দ্রে আসা নিয়েও নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন৷ নিউজ 18 বাংলা খবর দেখানোর পরপরই এই ঘটনায় জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের রিপোর্ট তলব কমিশনের। সূত্রের খবর, দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
advertisement
বুথ লেভেল অফিসারকে জানানোর পরেও কেন শারীরিকভাবে অসুস্থ সেই ভোটারকে শুনানি কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে হল? বুথ লেভেল অফিসারের কী ভূমিকা ছিল? দার্জিলিং জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাওয়া হল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR: ৯৬ বছরের শয্যাসায়ী বৃদ্ধাকে কেন ডাকা হল শুনানি কেন্দ্রে? মিনতি দত্তের বাড়িতে নির্বাচন কমিশন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement