advertisement

বেহালা থেকে যোগাযোগের বিকল্প রাস্তার খোঁজ, রাতভর পথে মেয়র-সিপি

Last Updated:
#কলকাতা: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে কার্যত বেহাল হয়ে পড়েছে বেহালা ! জানযটের চাপে যাত্রীদের নাজেহাল অবস্থা! কাজেই, বেহালা থেকে যোগাযোগের বিকল্প রাস্তার খোঁজে রাতভর পথে মেয়র ও পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা।
আরও বিকল্প রাস্তার খোঁজ শুরু করে প্রশাসন--
স্পট ১
advertisement
ক্যানেল রোড, উলটো দিকে টলি ক্লাব। টলি ক্লাবের পিছন দিক থেকে খাল পার করে ক্যানেল রোড পর্যন্ত রাস্তা তৈরি করা যায় কিনা তা সরেজমিনে খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার ও শোভন চট্টোপাধ্যায়।
স্পট ২
টালিগঞ্জ করুণাময়ী মোড়ের কাছে মহাত্মা গান্ধি রোড। রাস্তা পার হলেই প্রিন্স আনোয়ার শাহ রোড। এখান থেকে খাল পার হাওয়া যায় কিনা, বা কোনও যোগাযোগ করা যায় কিনা সরেজমিনে তাই খতিয়ে দেখলেন মেয়র ও সিপি।
advertisement
স্পট ৩
নরেন্দ্রনাথ ঘোষ লেন, পার হলেই ক্যানেল রোড ।টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ পার হয়ে শিরিটি শশ্মানের দিকে পুরনো রাস্তা। দূরে গাড়ি রেখে সেই পথেই  হেঁটে দেখলেন প্রশাসনিক কর্তারা।
স্পট ৪
কে পি লেন, উলটো দিকে এম জি রোড। খতিয়ে দেখা হল চেতলা পাম্পিং স্টেশনের রাস্তা।
বিকল্প বেশ কিছু রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের । সেই পরিকল্পনা বাস্তব করতেই এভাবে কলকাতার পথে প্রান্তে ঘুরে বেরালেন মেয়র ও পুলিশ কমিশনার।
advertisement
ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেহালা থেকে যোগাযোগের বিকল্প রাস্তার খোঁজ, রাতভর পথে মেয়র-সিপি
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement