advertisement

Anganwadi Recruitment 2022: অঙ্গনওয়াড়িতে একাধিক শূন্যপদে নিয়োগ! যোগ্যতা মাত্র চতুর্থ শ্রেণি পাস, বিস্তারিত জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

সম্প্রতি কর্নাটকের কোপ্পাল জেলায় অঙ্গনওয়াড়ির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেল্পার এবং ওয়ার্কার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কর্ণাটক অঙ্গনওয়াড়ির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৭২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ওয়ার্কার- ১২টি পদ
হেল্পার- ৬০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:কর্নাটক, অঙ্গনওয়াড়ি কেন্দ্র
পদের নাম:হেল্পার এবং ওয়ার্কার
শূন্যপদের সংখ্যা:৭২
কাজের স্থান:কর্নাটক
কাজের ধরন:বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:ওয়ার্কার- প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণিতে পাশ করতে হবে, হেল্পার- প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে চতুর্থ শ্রেণি বা যে কোনও স্বীকৃত বোর্ড থেকে নবম শ্রেণিতে পাস করতে হবে
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:২৩.০৯.২০২২
advertisement
আবেদনের যোগ্যতা:
ওয়ার্কার- প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণিতে পাশ করতে হবে।
হেল্পার- প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে চতুর্থ শ্রেণি বা যে কোনও স্বীকৃত বোর্ড থেকে নবম শ্রেণিতে পাস করতে হবে।
advertisement
বয়সসীমা:
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://images.news18.com/ibnkhabar/uploads/2022/09/Anganwadi-Recruitment-2022-Notification-PDF.pdf ক্লিক করে দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Anganwadi Recruitment 2022: অঙ্গনওয়াড়িতে একাধিক শূন্যপদে নিয়োগ! যোগ্যতা মাত্র চতুর্থ শ্রেণি পাস, বিস্তারিত জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement