advertisement

Post Office Recruitment 2023: পোস্ট অফিসের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে!

Last Updated:

অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৩১.০৩.২০২৩। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

পোস্ট অফিসের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে!
পোস্ট অফিসের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে!
সম্প্রতি মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অধীনস্থ পোস্ট অফিসের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নয়াদিল্লিতে স্টাফ কার ড্রাইভার পোস্ট (অর্ডিনারি গ্রেড) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
পোস্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৩১.০৩.২০২৩। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
পোস্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাপোস্ট অফিস
পদের নামস্টাফ কার ড্রাইভার পোস্ট(অর্ডিনারি গ্রেড)
শূন্যপদের সংখ্যা
কাজের স্থাননয়াদিল্লি
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিবিশদ দেখুন
আবেদনের শেষ তারিখবিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে
advertisement
পোস্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
প্রার্থীদের ৭ম পে কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে। লেভেল ০২ (১৯৮০০- ৬৩২০০) [প্রি-রিভাইজড: ৫২০০- ২০২০, পে ব্যান্ড ১ এবং ১৯৯০ টাকা গ্রেড পে]
পোস্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
সর্বোচ্চ ৫৬ বছর।
পোস্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিজমের জ্ঞান থাকা আবশ্যিক।
advertisement
অভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছর মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
ম্যাট্রিকুলেশন স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে।
হোম গার্ড বা সিভিল ভলান্টিয়ার হিসেবে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ-সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করুন
পোস্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
প্রয়োজনীয় যোগ্যতা অর্জনকারীদের মধ্য থেকে প্রার্থীদের নির্বাচন করা হবে।
যে সকল প্রার্থীদের কোনও ভিজিল্যান্স কেস বিচারাধীন রয়েছে তাঁরা আবেদনের যোগ্য নন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Post Office Recruitment 2023: পোস্ট অফিসের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement