advertisement

Ministry of Communication Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

Last Updated:

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৯ জুন, ২০২৩ তারিখের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে।

কেন্দ্রীয় সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
কেন্দ্রীয় সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
সম্প্রতি মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালট্যান্ট পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ কমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৯ জুন, ২০২৩ তারিখের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আবেদন পত্র অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার: ২টি পদ
জুনিয়র টেলিকম অফিসার: ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: মিনিস্ট্রি অফ কমিউনিকেশন
পদের নাম: কনসালট্যান্ট
শূন্যপদের সংখ্যা: ৩
কাজের স্থান: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
advertisement
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের তারিখ: ১৯.০৬.২০২৩
মিনিস্ট্রি অফ কমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের অবসরপ্রাপ্ত এসডিই/ জেটিও অথবা অন্য কোনও কেন্দ্রীয়/ রাজ্য সরকারি দফতর অথবা বিএসএনএল/ এমটিএনএল/ আইটিআই/ টিসিআইএল-এর ডিওটি-র উচ্চপদস্থ আধিকারিক কিংবা সমমানের অফিসার হতে হবে।
advertisement
মিনিস্ট্রি অফ কমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৬৫ বছর।
মিনিস্ট্রি অফ কমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রদেয় মাসিক একত্রিত ফি/পারিশ্রমিকের বিষয়টা ব্যয় বিভাগ নির্ধারণ করবে। নিযুক্ত প্রার্থীরা মাসিক হিসেবে বেতন পাবেন।
advertisement
মিনিস্ট্রি অফ কমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের মেয়াদ
প্রার্থীদের শর্ট-টার্ম চুক্তির ভিত্তিতে ৬ মাসের মেয়াদের জন্য নিয়োগ করা হবে। এই চুক্তি সর্বোচ্চ আরও ৬ মাসের জন্য অথবা যতক্ষণ না রেগুলার/ ডেপুটেশন প্রার্থী নিযুক্ত হচ্ছে ততক্ষণের জন্য বাড়ানো হতে পারে।
মিনিস্ট্রি অফ কমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে জরুরি নথি-সহ নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায় “Director (HQ), O/o Sr DDG, NCCS, DoT, 3rd Floor, City Telephone Exchange, Sampangi Rama Nagar, Bangalore- 560027“।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Ministry of Communication Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement