advertisement

ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন এই কোম্পানিগুলিতে

Last Updated:

এই মুহূর্তে বেশ কিছু কোম্পানি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ইন্টার্ন বা কোনও কোনও ক্ষেত্রে এমপ্লয়ি নিচ্ছে৷ সেইরকমই কিছু কোম্পানির তালিকা রইল এখানে

ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন এই কোম্পানিগুলিতে
ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন এই কোম্পানিগুলিতে
নয়াদিল্লি:  সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট আর ডিজিটালাইজেশনে মোড়া এই যুগে ডিজিটাল মার্কেটিং নি:সন্দেহে একটি দূর্দান্ত কেরিয়ার৷ বেশিরভাগ কোম্পানিকেই এখন তাদের পণ্য এবং পরিষেবাকে প্রচারের জন্য বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইমেল প্রভৃতিকে বেছে নিতে হয় ৷ ডিজিটাল মিডিয়াতে এই প্রচারের কাজটাই মূলত করতে হয় ডিজিটাল মার্কেটারদের৷সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট আর ডিজিটালাইজেশনে মোড়া এই যুগে ডিজিটাল মার্কেটিং নি:সন্দেহে একটি দূর্দান্ত কেরিয়ার৷ বেশিরভাগ কোম্পানিকেই এখন তাদের পণ্য এবং পরিষেবাকে প্রচারের জন্য বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইমেল প্রভৃতিকে বেছে নিতে হয় ৷ ডিজিটাল মিডিয়াতে এই প্রচারের কাজটাই মূলত করতে হয় ডিজিটাল মার্কেটারদের৷
এই মুহূর্তে বেশ কিছু কোম্পানি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ইন্টার্ন বা কোনও কোনও ক্ষেত্রে এমপ্লয়ি নিচ্ছে৷ সেইরকমই কিছু কোম্পানির তালিকা নিচে দেওয়া হল৷ ডিজিটাল মার্কেটিংয়ের জগতে পা দেওয়ার এর থেকে ভাল সুযোগ আর কি হতে পারে?
ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ, অ্যাডভার্ট প্যাসিফিকে গ্রেটার নয়ডায় 
advertisement
এটি ছয় মাসের ইন্টার্নশিপ৷ কোম্পানির দ্বারা নির্বাচিত প্রার্থীরা ১০,০০০ টাকা মাসিক স্টাইপেন্ড পাবেন৷ ইন্টার্নশালা পোর্টালের মাধ্যমে আবেদন করার শেষ সময়সীমা ১১ মার্চ। মূল দায়িত্বগুলির মধ্যে একটি হল পরিকল্পনা করা এবং মার্কেটিং ক্যামপেইন পরিচালনা করা, ট্রেন্ডিং-এর বিষয়ে ,তর্ক দৃষ্টি রাখা৷
advertisement
ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম ইন্টার্নশিপ, এক্সামবাজার
এই ইন্টার্নশিপটির মেয়াদ ৩ মাস৷ নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন৷ অনলাইনে ইন্টার্নশালা পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ১১ মার্চ৷ ইন্টার্নদের কাজ হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার ইত্যাদির মতো সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ে সহায়তা করা৷
advertisement
ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম ইন্টার্নশিপ, অরেঞ্জফক্স
অরেঞ্জফক্স তিন মাসের জন্য ইন্টার্ন নিতে চায়৷ প্রার্থীরা ৩০০০ থেকে ৪০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন৷ ইচ্ছুক হলে ইন্টার্নশালা মাধ্যমে ১১ মার্চের মধ্যে আবেদন করুন৷ ইন্টার্নরা সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশান (এসএমও) এবং পে-পার-ক্লিক (পিপিসি) সম্পর্কিত কাজ পরিচালনা করবেন। সঙ্গে তারা সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট,এবং সোশ্যাল মিডিয়া কনভারসেশন এবং ইন্টারাকশনের মতো দিকগুলিও সামলাবেন৷
advertisement
সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম চাকরি বা ইন্টার্নশিপ ডিজাইন টক
তিন মাসের জন্য ইন্টার্ন নিতে চায় ডিজাইন টক৷ প্রার্থীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন৷ ইচ্ছুক প্রার্থীরা ইন্টার্নশালার মাধ্যমে ১১ মার্চের মধ্যে আবেদন করুন৷ ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করা, অডিয়েন্স অর্থাৎ দর্শকদের ট্র্যাক করা বা বিভিন্ন স্ট্র্যাটেজিক প্ল্যান বানানো-সহ বেশ কিছু কাজ করতে হবে ইন্টার্নদের৷
advertisement
সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম চাকরি বা ইন্টার্নশিপ, অলিকিওর হেল্থ অ্যান্ড বিউটি
অলিকিওর হেল্থ অ্যান্ড বিউটিতে ইন্টার্নশিপের মেয়াদ ২ মাস৷ প্রার্থীরা প্রতি মাসে ২,৫০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন৷ এখানে ইন্টার্নদের কাজ হবে ইন্সটাগ্রাম এবং ফেসবুকের জন্য রিলস্ বা অন্যান্য ভিডিও বানানো৷ আবেদনের জন্য শেষ তারিখ ১১ মার্চ৷ ইচ্ছুক হলে ইন্টার্নশালা পোর্টালের মাধ্যমে এখনই আবেদন করুন৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন এই কোম্পানিগুলিতে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement