advertisement

Bank of Maharashtra SO Recruitment 2023: ব্যাঙ্কের চাকরিতে বিপুল সুযোগ, ২২৫ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

Bank of Maharashtra SO Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
সম্প্রতি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্কেল II এবং III প্রজেক্টে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এসও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
সরাসরি আবেদনের লিঙ্ক https://ibpsonline.ibps.in/bomsodec22/
advertisement

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এসও রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ২২৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
পদের নামস্কেল II এবং III প্রজেক্টে স্পেশালিস্ট অফিসার
শূন্যপদের সংখ্যা২২৫
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৬.০২.২০২৩
advertisement

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এসও রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের অনলাইন পরীক্ষা আইবিপিএস-এর মাধ্যমে নির্বাচিত করা হবে এবং সফল প্রার্থীদের ৪:১ অনুপাতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এসও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি

ইউআর/ইডব্লিউএস/ওবিসি বিভাগের আবেদনকারীদের ১১৮০ টাকা (ফি + জিএসটি) আবেদন ফি দিতে হবে। অন্য দিকে, এসসি/এসটি/পিডব্লিউডি বিভাগের প্রার্থীদের জন্য ১১৮ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
advertisement

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এসও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

অফিসিয়াল ওয়েবসাইটে bankofmaharashtra.in যেতে হবে
'কেরিয়ার' ট্যাবে গিয়ে ‘Recruitment Process’ এবং তারপর ‘Current Openings’ অপশনে ক্লিক করতে হবে
নির্দিষ্ট ভ্যাকেন্সির অধীনে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে
advertisement
আইবিপিএস পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে
পোস্ট নির্বাচন করে আবেদনপত্র পূরণ করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে
আবেদন ফি প্রদান করে আবেদনপত্রটি জমা দিতে হবে
এরপর আবেদনপত্রের একটি প্রিন্ট নিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Bank of Maharashtra SO Recruitment 2023: ব্যাঙ্কের চাকরিতে বিপুল সুযোগ, ২২৫ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, জানুন বিশদে
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement