advertisement

Tollywood: রাহুলের মৃত্যুর এক সপ্তাহ পার! এর মাঝেই আবার নতুন গল্প নিয়ে শুরু হল 'ভোলে বাবা পার করেগা'-র শুটিং

Last Updated:

২৯ মার্চ তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রে খবর, সমুদ্রের জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। জানা যায়, লীনা গঙ্গোপাধ্যায়-এর প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। তার পরেই রাহুলের মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন

প্রসঙ্গত, জানা যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের৷ সেখানে উপস্থিত ছিলেন সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম। সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শট দিয়ে তালসারি ছেড়ে চলে গিয়েছিন। রাহুলের নৌকা-বিহারের একটা শট ছিল। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।

কলকাতা: ৭ বছর পরে, ফের ধারাবাহিকের পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার৷ মধুমিতাকে শেষবার ধারাবাহিকে দেখা গিয়েছিল ২০১৮ সালে। ‘কুসুমদোলা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তারপরেই ‘ভোলে বাবা পার করেগা’৷ মধুমিতা ছেড়ে যাওয়ার পরে একই নামে অথচ নতুন গল্প নিয়ে আসে ‘ভোলে বাবা পার করেগা’৷ গত রবিবার ২৯ মার্চ তালসারিতে ভোলেবাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এরপর ফের শুরু হল এই ধারাবাহিক। আবার নতুন করে।
এই মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তালসারি থানায় রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা অভিযোগ জানিয়েছেন গতকাল। আর সেই আবহে আবার নতুন করে নতুন উদ্যমে শুরু হল ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং। সূত্রের খবর, নতুন গল্প নিয়ে শুরু হয়েছে ‘ভোলে বাবা পার করেগা- সিজন ৩’। মুখ্য চরিত্রে বর্ণিনী চক্রবর্তী ও শ্রেয়া বসাক। টালিগঞ্জের মুভিটন স্টুডিওতে প্রায় নিশ্চুপে চলছে শুটিং। জানা গিয়েছে, প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ এবং সংশ্লিষ্ট চ্যানেল তারা এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তারা ভোলে বাবার নতুন ভাবে এই শুটিং নিয়ে কিছু বলতে রাজি হননি।
advertisement
advertisement
প্রশ্ন উঠছে রাহুলের এই মর্মান্তিক মৃত্যুর পরও কিভাবে কিভাবে নতুন উদ্যমে শুটিং শুরু হয়ে গেল এই ধারাবাহিকের। টলিউডের শিল্পীরা এখনো যেখানে রাহুলের মৃত্যু নিয়ে জাস্টিস চাইছেন…. একাধিক প্রশ্ন উঠছে?
advertisement
সূত্রের খবর, অভিযোগ দায়ের করে ভোর তিনটে নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিন থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরা বেরিয়েছিলাম বিকেল বেলা। পৌঁছেছি গভীর রাতে। আজকে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা অফিসিয়ালি এফআইআর দায়ের করলেন তালসারি থানায়।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: রাহুলের মৃত্যুর এক সপ্তাহ পার! এর মাঝেই আবার নতুন গল্প নিয়ে শুরু হল 'ভোলে বাবা পার করেগা'-র শুটিং
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement