advertisement

All India Radio Recruitment 2023: অল ইন্ডিয়া রেডিওর অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন

Last Updated:

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫.০৮.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

অল ইন্ডিয়া রেডিওর অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে
অল ইন্ডিয়া রেডিওর অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে
সম্প্রতি অল ইন্ডিয়া রেডিওর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে উত্তরাখণ্ডের ২টি জেলা নৈনিতাল এবং পিথোরাগড়ে চুক্তির ভিত্তিতে করেন্সপন্ডেন্ট (পিটিসি) পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে অল ইন্ডিয়া রেডিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫.০৮.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাঅল ইন্ডিয়া রেডিও
পদের নামকরেন্সপন্ডেন্ট (পিটিসি)
শূন্যপদের সংখ্যাবিশদ দেখুন
কাজের স্থাননৈনিতাল এবং পিথোরাগড়, উত্তরাখণ্ড
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ২৫.০৮.২০২৩
advertisement
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
প্রার্থীদের ৩ মাসের প্রবেশনারি পিরিয়ডে থাকতে হবে। এরপর চুক্তি অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে।
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
প্রার্থীদের আবেদনের সর্বনিম্ন বয়সসীমা ২৪ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
জার্নালিজম বা পাবলিক রিলেশনে স্নাতকোত্তর ডিপ্লোমা বা ডিগ্রি বা ন্যূনতম ২ বছরের জার্নালিজমে কাজের অভিজ্ঞতা।
advertisement
প্রার্থীদের নিজেদের তৈরি নিউজ কালেকশন।
কম্পিউটারের পাশাপাশি ওয়ার্ড প্রসেসিংয়ে কাজের অভিজ্ঞতা।
কোনও পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে নিয়োজিত প্রার্থীরা আবেদনের যোগ্য নন।
প্রার্থীদের জেলা সদর থেকে ১০ কিলোমিটারের মধ্যে বসবাস করতে হবে।
অডিও-ভিজ্যুয়াল মিডিয়ার জন্য রিপোর্টিং সহ ভিডিও রেকর্ডিয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নির্বাচনের জন্য ভাইভা নেওয়া হবে।
advertisement
অল ইন্ডিয়া রেডিও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্র স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘ Head of the Centre, Akashvani All India Radio, All India Radio, India’s Public Service Broadcaster, All India Radio, Haridwar By-Pass Road, Near Rispana Pul, Dehradun-248 001 (Uttarakhand)’।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
All India Radio Recruitment 2023: অল ইন্ডিয়া রেডিওর অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement