advertisement

কাজে এল না রাহুলের দুরন্ত ৯৪, মুম্বইকে জিতিয়ে নায়ক বুমরাহ

Last Updated:

মুম্বই ইন্ডিয়ান্স- ১৮৬/৮ (২০ ওভার),কিংস ইলেভেন পঞ্জাব- ১৮৩/৫ ( ২০ ওভার)

মুম্বই ইন্ডিয়ান্স- ১৮৬/৮ (২০ ওভার)
কিংস ইলেভেন পঞ্জাব- ১৮৩/৫ ( ২০ ওভার)
৩ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
advertisement
#মুম্বই: স্বপ্নের ফর্মে রয়েছেন লোকেশ রাহুল ৷ এবারের আইপিএলে একের পর এক দুরন্ত ইনিংস খেলে চলেছেন রাহুল ৷ যদিও স্বস্তিতে নেই তাঁর দল ৷ বুধবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে আরোই বেকায়দায় প্রীতির কিংস ইলেভেন পঞ্জাব ৷  অন্যদিকে মাত্র ৩ রানে জিতে প্লে অফে যাওয়ার আশা বজায় রাখল মুম্বই ইন্ডিয়ান্স ৷
advertisement
এদিন প্রথমে ব্যাট করে ১৮৬ রান তোলে মুম্বই ৷ ২৩ বলে ৫০ রান করে মুম্বইয়ের রানকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান কিয়েরন পোলার্ড ৷  ১৮৭ টার্গেট তাড়া করতে নেমে দ্রুত গতিতে রান তুলতে থাকেন রাহুল ৷ কিন্তু একমাত্র অ্যারন ফিঞ্চ (৪৬) বাদে এদিন সঙ্গী হিসেবে কাউকেই পাননি রাহুল ৷
advertisement
১০টা চার এবং ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৬০ বলে ৯৪ রান করেন রাহুল ৷ চলতি আইপিএলে ইতিমধ্যেই রাহুলের সংগ্রহে ১৩ ম্যাচে ৬৫২ রান ৷ অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে তিনি থাকলেও তাঁর দল এখন বিদায়ের মুখে ৷ অল্পের জন্য সেঞ্চুরি মিসের পাশাপাশি দলও ৩ রানে হারে ৷ জসপ্রীত বুমরাহর অসাধারণ দু’টো ওভারই শেষপর্যন্ত ম্যাচ ঘুরিয়ে দেয়। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে প্লে অফে ওঠার দৌড়ে টিকে থাকল রোহিতের মুম্বই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কাজে এল না রাহুলের দুরন্ত ৯৪, মুম্বইকে জিতিয়ে নায়ক বুমরাহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement