advertisement

Jalpaiguri: বেহাল রাস্তা! নাজেহাল মানুষ! শীঘ্রই সারানোর দাবি

Last Updated:

জলপাইগুড়ি পুরসভা এলাকার ১২ নং ওয়ার্ডে বেহাল চলাচলের রাস্তা। চলাচলের করতে গেলেই একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ জনতাকে।

+
title=

#জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভা এলাকার ১২ নং ওয়ার্ডে বেহাল চলাচলের রাস্তা। চলাচলের করতে গেলেই একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ জনতাকে। কোথাও রাস্তার ওপরে উঠে গিয়েছে পিচের চাদর, কোথাও আবার রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত, যা নিয়ে রীতিমত নাজেহালপুর এলাকার ১২ নং ওয়ার্ডের মানুষজন। সমস্যাটা বেড়ে যায় বর্ষাকালে বা রাতের বেলা। সাইকেল হোক বা বাইক, ফাকা রাস্তাতেও যেন সর্বদা একটা ভয়। এই বুঝি গাড়ি পড়ল, বাইকেল গর্তে ঢুকে গেল। এককথায়, রাস্তার মাঝে এবং পাশে যেন মরণ ফাঁদ হয়েছে জলপাইগুড়িতে। বর্ষার জল নামতেই রাস্তার ৬ ইঞ্চি গভীরে থাকা বড় পাথরের টুকরো যেন বেরিয়ে আসছে। হাঁটতে গেলেই হোঁচট খেয়ে একাকার অবস্থা সাধারণ মানুষের।
বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সমস্যাটা যেন আরো বেশী হয়ে দাঁড়ায়। কথাও উঠে গিয়েছে রাস্তার ওপরের আবরণ, কোথাও পাথর উঠে গিয়েছে, পাকা রাস্তা মাটি হয়ে গিয়েছে কিছু জায়গায়। একটু বর্ষায় সামান্য জল জমলে সেখানে কাদা তৈরি হয়ে একাকার অবস্থা সৃষ্টি হচ্ছেহেঁটে যাতায়াত করার সমস্যা তো আছেই সাথে সাথে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে গাড়ির ক্ষেত্রে, টোটোর ক্ষেত্রে।
advertisement
advertisement
ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তাদের কথায়, রাস্তার এমন অবস্থা চোখের সামনে দেখেছি, টোটো বা বাইক পড়ে যাচ্ছে। এই রাস্তা গুলির জন্য যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তা যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের সারাই করা দরকার।
advertisement
আরও পড়ুনঃ উৎসব মরশুমের আগে খাবারের দোকানে লাগাতার অভিযান
এদিকে, জলপাইগুড়ি পুর এলাকার ১২ নং ওয়ার্ডের রাস্তা সহ ওই এলাকার একাধিক গলি রাস্তা সম্পর্কে স্থানীয়দের অভিমত, যে ভাবে সামান্য জলেই রাস্তা গুলি ভেঙে যাচ্ছে, তা তে খুব সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও এই প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, টেন্ডার শেষ হয়েছে। রাস্তাগুলির অবস্থা বেহাল ঠিকই। বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তার কাজ। পুজোর আগেই পদক্ষেপ নেওয়া হবে। পুরসভাও সচেতন রয়েছে এই বিষয়ে।
advertisement
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: বেহাল রাস্তা! নাজেহাল মানুষ! শীঘ্রই সারানোর দাবি
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement