advertisement

১৯-এর তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বৃদ্ধ, সাতসকালে আঁতকে উঠল ধুপগুড়ি

Last Updated:

৬৫ বছর বয়সি ওই বৃদ্ধ ধুপগুড়ি পুরসভার ১ নম্বর চাকলাপাড়া এলাকার বাসিন্দা৷ যার সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে উঠেছিল৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
রকি চৌধুরী, ধুপগুড়ি: একজনের বয়স ৬৫, অন্যজনের ১৯৷ একই এলাকার বাসিন্দা এক বৃদ্ধ এবং কিশোরীর মধ্যে গড়ে উঠেছিল ঘনিষ্ঠতা৷ অভিযোগ, নিজের থেকে অনেক ছোট ১৯ বছর বয়সি ওই তরুণীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বৃদ্ধ৷ অসম বয়সের এমন প্রেমের পরিণতি হল মারাত্মক৷ জলপাইগুড়ির ধুপগুড়িতে এ দিন গাছের ডাল থেকে দু জনের ঝুলন্ত দেহ উদ্ধার হল৷
জানা গিয়েছে, ৬৫ বছর বয়সি ওই বৃদ্ধ ধুপগুড়ি পুরসভার ১ নম্বর চাকলাপাড়া এলাকার বাসিন্দা৷ যার সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে উঠেছিল, ১৯ বছর বয়সি সেই কিশোরীর বাড়ি লাগোয়া ৮ নম্বর ওয়ার্ডে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই কিশোরীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বৃদ্ধ৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত দিন দুয়েক আগে দু জনে বাড়ি থেকে পালিয়ে যান৷ এর পর আজ সকালে ওই বৃদ্ধের বাড়ির উঠোনে তাঁঁর এবং ওই তরুণীর দেহ উদ্ধার হয়৷ বৃদ্ধের ছেলেই প্রথম দু জনকে ঝুলন্ত অবস্থায় দেখে৷
ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বৃদ্ধের বাড়ির সামনে ভিড় জমে যায়৷ পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ স্থানীয়রা বলছেন, তাঁদের সম্পর্ক দুই পরিবার বা সামাজিক ভাবে মেেন নেওয়া হবে না বুঝতে পেরেই সেই হতাশা থেকে সম্ভবত দু জনে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
১৯-এর তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বৃদ্ধ, সাতসকালে আঁতকে উঠল ধুপগুড়ি
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement