advertisement

Jalpaiguri News: বৈকন্ঠপুর রাজপরিবারের ঐতিহ্যবাহী দধিকাদো উৎসবে মাতল জলপাইগুড়ি, দই মেশানো কাদায় রেঙে উঠল সবাই

Last Updated:

জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহ্যবাহী দধিকাদো উৎসবে মেতে উঠল জলপাইগুড়িবাসী

জলপাইগুড়ি: ১৫২৩ সালে বৈকুন্ঠপুর রাজপরিবার জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকা শাসন করতে শুরু করে। সেই রাজত্ব না থাকলেও বৈকুন্ঠপুর রাজপরিবারে সদস্যদের আজও সম্মান করে এখানকার মানুষ। সেই রাজপরিবারের হাত ধরেই জন্মাষ্টমীতে প্রচলিত হয় দধিকাদো উৎসব। এই উৎসব আজও প্রচলিত।
জন্মাষ্টমীতে আজও মহা ধূমধামের সঙ্গে জলপাইগুড়ি রাজপরিবার গোপালের সঙ্গে বৈকুন্ঠনাথের‌ও পুজো করে। সেই সঙ্গে পালিত হয় দধিকাদো উৎসব। প্রায় পাঁচ শতাব্দী পুরনো এই উৎসবের রীতি। এইদিন রাজপরিবারের ঠাকুর দালানের পাশের জমিতে ছোট জলাশয় মত খনন করে তাতে দই ঢেলে দেওয়া হয়। সেই দ‌ই-কাদার উপর কিশোররা হুটোপুটি করে। এটা নন্দ উৎসবের অতি প্রাচীন রীতি।
advertisement
advertisement
রাজপরিবারের রীতি অনুযায়ী দধিকাদো উৎসবের কাদা তুলে রেখে দেওয়া হয়। জন্মাষ্টমীতেই দেবী দুর্গার কাঠামো পুজো হয়েছে রাজপরিবারের ঠাকুর দালানে। দেবী দুর্গার মূর্তিতে কাদা লেপার সময় প্রথমে দধিকাদো উৎসবের তুলে রাখা মাটি লাগানো হয়। এটা জলপাইগুড়ি রাজপরিবারে দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্য।
advertisement
এবারেও ধুমধাম করে জেলায় পালিত হয়েছে দধিকাদো উৎসব। ছেলেদের দই মেশানো কাদামাটি সারা শরীরে মাখা দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই এই সময় ঘুরতে আসেন। জলপাইগুড়ি সদর ব্লকের বারোপেটিয়া গ্রামের ভূমিপুত্র কৃষ্ণ দাসের পৈতৃক ভিটে বাড়িতে আয়োজিত হল দধিকাদো উৎসব। এই উৎসব প্রসঙ্গে পরিবারের সদস্য প্রণেতা দাস বলেন, আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছি। আমাদের বাড়িতে প্রতিবছর জন্মাষ্টমীর পুজো হয়। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী দধিকাদো খেলা আবার নতুন করে আয়োজন করেছি। একটাই উদ্দেশ্য, নতুন প্রজন্মের কাছে আমাদের গর্বের ঐতিহ্যকে তুলে ধরা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বৈকন্ঠপুর রাজপরিবারের ঐতিহ্যবাহী দধিকাদো উৎসবে মাতল জলপাইগুড়ি, দই মেশানো কাদায় রেঙে উঠল সবাই
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement