advertisement

নতুন নয়, মহাভারতের সময়েও ছিল ইন্টারনেট, চাঞ্চল্যকর দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Last Updated:

ইন্টারনেট নাকি ভারতে নতুন নয় ৷ মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট ৷ সম্প্রতি এমনই দাবি জানিয়েছেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷

#আগরতলা: ইন্টারনেট নাকি ভারতে নতুন নয় ৷ মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট ৷ সম্প্রতি এমনই দাবি জানিয়েছেন ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ এর আগেও একাধিকবার বিজেপি নেতাদের তরফে করা এমন আজব দাবির জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে ৷ এই লিস্টে এবার যোগ হল নতুন নাম, বিপ্লব দেব ৷ আগরতলায় সোমবার একটি অনুষ্ঠানে তিনি জানান যে মহাভারতের যুগ থেকেই ইন্টারনেটের প্রয়োগ হয়ে আসছে ৷
তিনি জানান, ‘ধৃতরাষ্ট্র কুরক্ষেত্র থেকে অনেক দূরে থেকেও সঞ্জয়ের থেকে সমস্ত তথ্য পেতেন ৷ এ সবই সম্ভব হয়েছিল ইন্টারনেট ও স্যাটেলাইটের সাহায্যে ৷ কী করে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলেন, অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে যুদ্ধের দৃশ্যের বর্ণনা করতে পারলেন? ’
দীর্ঘ বাম শাসনের অবসানের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার প্রয়াসকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ সেই সময়ই এমন আজব দাবি করে বসেন তিনি ৷
advertisement
advertisement
এটাই প্রথম নয় ৷ এর আগে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মিসাইল ও রকেটের তুলনা ভগবান রামের তিরের সঙ্গে তুলনা করেছেন ৷ শুধু তাই নয় ডারউইনের তত্ত্ব মিথ্যে বলেও চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন নয়, মহাভারতের সময়েও ছিল ইন্টারনেট, চাঞ্চল্যকর দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement