advertisement

গাছটিতে রয়েছে মোটে ৪টি পাতা, নিলামে দাম উঠল ৪ লাখ! কিন্তু কেন?

Last Updated:

৪ লাখ টাকা বাটিয়ে একটা গাছ কিনেছেন এক ব্যক্তি । গাছটির নাম ফিলোডেন্ড্রন মিনিমা ।

#নিউজিল্যান্ড: মহা মূল্যবান একটি গাছ । আকারে এক হাতও লম্বা নয় । রয়েছে মাত্র ৪টি পাতা । নিলামে তার দাম উঠল ৪ লাখ টাকা । যা শুনে যে কারও পিলে চমকে যাবে । কিন্তু কেন এত দাম পুঁচকে একটা গাছের !
৪ লাখ টাকায় একটা গাড়ি কিনতে পারবেন আপনি, অথবা বিদেশে ঘুরতে যেতে পারবেন । কিন্তু সেখানে ৪ লাখ টাকা বাটিয়ে একটা গাছ কিনেছেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি । গাছটির নাম ফিলোডেন্ড্রন মিনিমা । স্থানীয় মুদ্রায় যার দাম ৮,১৫০ নিউজিল্যান্ড ডলার । ভারতীয় মুদ্রায় চার লাখ টাকা ।
ছোট্ট এই ইন্ডোর প্ল্যান্টটি আসলে একটি বিরল ভ্যারাইটি । গাছটিতে মাত্র চারটি পাতা রয়েছে । কিন্তু প্রতিটি পাতায় অদ্ভুতভাবে হলুদ রঙের ছোপ রয়েছে । তাও আবার একেবারে মধ্যিখান দিয়ে । পাতার অর্ধেকটা সবুজ আর ঠিক অর্ধেকটা হলুদ । এমন রং এই গাছে কখনও দেখা যায় না । ‘ট্রেড মি’ বলে একটি অনলাইন ট্রেডিং সাইটে এই গাছটি কিনতে তাই হুড়োহুড়ি পড়ে যায় । শেষ পর্যন্ত নিলাম শেষ হয় ৪ লাখ টাকায় ।
advertisement
advertisement
ট্রেডিং সাইটে লেখা হয়, গাছটি কৃত্রিম ভাবে রং করা হয়নি । সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতেই এমন বিরল রং পেয়েছে এটি ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গাছটিতে রয়েছে মোটে ৪টি পাতা, নিলামে দাম উঠল ৪ লাখ! কিন্তু কেন?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement