advertisement

Potty সিটে বসেই ভারি গলায় জোর বকা দু‘বছরের খুদের, কেঁদে ফেললেন বাবা, দেখুন Viral Video

Last Updated:

বাবা-ছেলের সম্পর্কের বন্ধন দেখলে চমকে উঠবেন...

#ওয়াশিংটন: মার্কিন মুলুকের ড্যান ডি ভিত্তো ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন যা তাঁকে সারা পৃথিবীতে দারুণ পপুলার করে দিয়েছে ৷ ভিডিও এতটাই পপুলার হয়েছ যে অভিনেত্রী বিদ্যা বালনও চমকে উঠেছেন এই ভিডিও দেখে ৷ দু'বছরের ম্যাট এখন সারা পৃথিবীতে ভাইরাল ৷ একটি খুদে সে পটি সিটে বসে যেভাবে নিজের বাবাকে বকাঝকা দিচ্ছে তা দেখে চমকে যাচ্ছেন সকলেই ৷
খুদে যখন গলা খুলছে তখনই বাজিমাত হচ্ছে ৷ পটি সিটে বসে তার বাবা-র সঙ্গে জোর ঝগড়া ৷ ঝগড়ার বিষয়টি শুনলেই চমকে উঠছেন সকলেই ৷ সে মলত্যাগ করছে না প্রস্রাব করছে সেটাই ঝগড়ার বিষয় ৷ বাবা যতই জিজ্ঞাসা করছেন যে সে মলত্যাগ করছে কিনা, সে ততবারই জোর দিয়ে বলছে যে সে মূত্রত্যাগ করছে ৷
advertisement
advertisement
এটা নিয়ে চিৎকার এত জোরে করছে যে বাবা হঠাৎ ভয় পেয়ে হাউহাউ করে কাঁদতে শুরু করেছে ৷ এদিকে বাবার চোখে জল দেখ কিন্তু ছোট্ট ম্যাট আবেগপ্রবণ হয়ে গেছে ৷ সে বাবাকে কাঁদতে বারণ করছে ৷ এতটাই হৃদয় ছুঁয়ে যাওয়া এই ভিডিও যে দেশ-কাল-ভাষার গণ্ডি পেরিয়ে যে জেটগতিতে সুপার ভাইরাল ৷
advertisement
Dani DeVito নামের ফেসবুক হ্যান্ডেল থেকে ভিডিওটি প্রথমে আপলোড হয়েছিল ৷ শুধু সেই হ্যান্ডেল থেকেই ভিডিওটি ৩ কোটির কাছাকাছি ভিউ হয়েছে ৷ এছাড়াও স্কেয়ারি মমি নামের বিখ্যাত ভিডিও ব্লগে আপলোড হয়েছে৷ভিডিওটি শেয়ার হয়েছে আট লক্ষেরও বেশি ৷
এরপরে এই ভাইরাল শিশুর বাবার ইন্টারভিউ নেয় সংবাদমাধ্যম ৷ যেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয় কী করে খুদে ওরকম গলায় ওঁর সঙ্গে কথা বলছিল ৷ এ কথায় শিশুটির বাবা যার নাম গ্রেগ তিনি মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিও করেছিলেন ৷ তাঁর কথা অনুযায়ি সেসময়ে পটি সিটে বসা থেকেই শিশুটি ওরকম ভারি গলায় মলত্যাগ না মূত্রত্যাগ নিয়ে কথা বলছিল ৷ ঘটনাটি প্রায় ২ মিনিট ধরে হয়ে যাওয়ার পর মজার মুহূর্তটি কয়েদ করে রাখার জন্য ভিডিও করেন ৷ দেখে নিন সেই দুষ্টুমিষ্টি ভিডিও ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Potty সিটে বসেই ভারি গলায় জোর বকা দু‘বছরের খুদের, কেঁদে ফেললেন বাবা, দেখুন Viral Video
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement