advertisement

মারাত্মক, করোনা ভাইরাস থেকে বাঁচতে নিজেদের মুখ প্লাস্টিক দিয়ে ঢাকলেন প্লেন যাত্রী! দেখুন Viral Video

Last Updated:

দম আটকে না মারা যান!!!

#মেলবোর্ন: করোনা ভাইরাসের মারণ আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সকলকেই ৷ কীভাবে এই মারণ রোগের আক্রমণ থেকে বাঁচবেন তাই সকলেই উপায় খুঁজছেন ৷ তবে দুই প্লেন যাত্রী যা করলেন তা নিয়ে অস্থির নেটিজেনরা ৷ এই রোগ থেকে বাঁচার জন্য ভয়াবহ পদক্ষেপ নিলেন দুই বিমানযাত্রী ৷ যা ঝড়ের গতিতে নেটিজেনদের মধ্যে ছড়িয়েছে ৷
অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইটের দুই যাত্রী মাস্কে নিজেদের নাক-মুখ ঢাকার পাশাপাশি নিজেদের পুরো মুখ প্লাস্টিকের কভারে ঢেকে নিয়েছে! ডিসেম্বরে যে করোনা ভাইরাস প্রকোপ দেখাচ্ছে তাতে এখনও অবধি ২৩০০ মানুষের মৃত্যু হয়েছে ৷
ভীত সন্ত্রস্ত ওই যাত্রীরা হুড ও আর্ম হোল দিয়ে প্লাস্টিক পরেছেন যা দেখে হতভম্ব ৷
advertisement
এক ট্যুইটার ব্যবহারকারী আলিসা নিজের হ্যান্ডেল থেকে এই ভয়ানক ভিডিও শেয়ার করেছেন ৷ যার ট্যাগলাইনে তিনি লিখেছেন, "Currently behind me on the plane. When you super scared of #coronavirus #COVID2019." অর্থাৎ এই মুহূর্তে আমার পিছনে যারা তারা প্রচণ্ড ভীত ৷ হ্যাশট্যাগ করোনা ভাইরাস ৷
advertisement
যে ভিডিওটি দেখা যাচ্ছে  সেখানে এক মহিলা যাত্রীকে দেখে মনে হচ্ছে তিনি ঘুমোচ্ছেন, পরণে গোলাপি প্লাস্টিকে পোশাক ৷ মুখে প্রিন্টেড মাস্ক ৷ তাঁর সঙ্গী সাদা প্লাস্টিকের পোশাক পরেছেন ৷ তাঁর হাতে গ্লাভস ও মুখে মাস্ক রয়েছে ৷
advertisement
প্রাথমিকভাবে এই প্লাস্টিক পরিহিতদের দেখলে মনে হচ্ছে প্রচণ্ড হাসির বিষয় কিন্তু আসলে প্রচুর ভয় থেকেই এই রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছেন ৷ এতে আবার মন খুলে কমেন্টও করেছেন নেটিজেনরা ৷ লিখেছেন, ‘ পরে দুঃখিত হওয়ার চেয়ে আগে সতর্ক হওয়া নিশ্চিতভাবে ভালো তবে তবে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যেতে চাই না ৷ ’
advertisement
আরেকজন লিখেছেন, ‘ ও এর পরেও প্লেনের বাকিরা যে হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছে সেই হাওয়াতেই নিঃশ্বাস নিচ্ছে ৷ ’
আবার কেউ লিখেছেন, ‘ দুঃখের সঙ্গে প্লাস্টিকের গায়ে যে ভাইরাস লেগে থাকবে যেই তুমি ওটা খুলে খেলবে তোমার সংস্পর্শে আসবে একটু ভেবে দেখ তখন কী হবে ৷ ’
আরেক নেটিজেনের মত , ‘আমার মনে হয় ওরা এমন কিছু জানেন যেটা বাকি পৃথিবীর লোকরা জানে না ৷ আমি মনে করি প্লাস্টিকের নিচে ওরা সুরক্ষিত থাকবেন ৷ ওরা নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান আমরা চাই না ৷ ’
advertisement
অস্ট্রেলিয়া করোনা ভাইরাসে আক্রান্তের ১৫ টি ঘটনা মেনে নিয়েছে ৷ এর প্রতিটাই করোনা প্রভাবিত ইউহানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্কযুক্ত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মারাত্মক, করোনা ভাইরাস থেকে বাঁচতে নিজেদের মুখ প্লাস্টিক দিয়ে ঢাকলেন প্লেন যাত্রী! দেখুন Viral Video
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement