Viral Video: হ্যান্ড ব্যাগে ভদকার বোতল ! সিকিউরিটি চেকে আটকানোর পর বিমানবন্দরে কী কাণ্ড করলেন একদল তরুণী, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Women give free vodka shots to passengers: বিমানবন্দরে সিক্যুইরিটি চেকের সময় এই ধরনের অনেক জিনিসপত্রই ফেলে দিতে হয় ৷ যদি কিছু লিক্যুইড জিনিসপত্র কিনতে হয়, তাহলে সেটা সিকিউরিটি চেকের পরে ৷ তার আগে কখনই হ্যান্ড ব্যাগেজে তরল কিছু ১০০ মিলি-র বেশি রাখার অনুমতি দেওয়া হয় না

Photo: Twitter
Photo: Twitter
মায়ামি: বিমানযাত্রার সময়ে হ্যান্ড ব্যাগেজে ১০০ মিলিলিটারের বেশি তরল বা লিক্যুইড ক্যারি করা যায় না ৷ এই নিয়ম সকলেরই জানা ৷ কিন্তু তা সত্ত্বেও অনেকেই ভুল করে ফেলেন ৷ ভুলবশতই ব্যাগে রেখে দেন বেশি পরিমাণে লিক্যুইড জিনিস ৷ আর তার জন্য বিমানবন্দরে গিয়ে সমস্যায় পড়তে হয় ৷
সিক্যুইরিটি চেকের সময় এই ধরনের অনেক জিনিসপত্রই ফেলে দিতে হয় ৷ যদি কিছু লিক্যুইড জিনিসপত্র কিনতে হয়, তাহলে সেটা সিকিউরিটি চেকের পরে ৷ তার আগে কখনই হ্যান্ড ব্যাগেজে তরল কিছু ১০০ মিলি-র বেশি রাখার অনুমতি দেওয়া হয় না (Women give free vodka shots to passengers at airport) ৷
advertisement
তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে এক মহিলার ব্যাগে ভদকার বোতল থাকায়, তা সিকিউরিটি চেকে আটকে দেওয়া হয় ৷ কিন্তু ওই মহিলা এবং তাঁর বন্ধুরা দামি ভদকা এইভাবে ফেলে দিতে চাননি ৷ আর কোনও উপায় নেই দেখে, সিকিউরিটি চেকের সামনে দাঁড়িয়ে ভদকার বোতল খুলে খেতে শুরু করেন তারা ৷ ডেকে ডেকে অন্য মহিলা যাত্রীদেরও খাওয়ান ৷ একদল মহিলা প্যাসেঞ্জারের এই কাণ্ডকারখানা দেখে সবাই অবাক ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷
advertisement
টিকটকে এই ভিডিও পোস্ট করাও হয় ৷ মহিলা যাত্রীরা জানান, ‘‘আমাদের যখন সঙ্গে নিতে দেওয়া হয়নি ৷ তখন এই ভাবে সবাইকে খাইয়ে দিয়েছিলাম আমরা ৷’’
advertisement
এই ভিডিও দেখে নেটিজেনরা অনেকে মজা পেলেও অনেকেই লিখেছেন, ‘‘ এ আবার কী ঘটনা ৷ এই ভাবে কী করে বিমানবন্দরের সিকিউরিটি চেকে মদ্যপান করা হচ্ছে ৷ অত্যন্ত খারাপ ঘটনা...৷ ’’
সাধারণত পারফিউম বা ডিও স্প্রে বিমানবন্দরের সিকিউরিটি চেকে হ্যান্ড ব্যাগেজে থাকলে তা বের করে ফেলে দেওয়া হয় ৷ এমন অনেকেই রয়েছেন, যারা তখন চেষ্টা করেন ফেলে দেওয়ার আগে ডিও স্প্রে যতটা সম্ভব ব্যবহার করে নেওয়ার ৷ অন্য যাত্রীদেরও ব্যবহার করতে দেন তারা ৷ কিন্তু তাই বলে এই ভাবে বিমানবন্দরের সিকিউরিটি চেকের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ভদকা খাওয়ার ঘটনা আগে কেউ কখনও দেখেছেন কী না, কেউ মনে করতে পারছেন না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: হ্যান্ড ব্যাগে ভদকার বোতল ! সিকিউরিটি চেকে আটকানোর পর বিমানবন্দরে কী কাণ্ড করলেন একদল তরুণী, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie