advertisement

Viral News: কী কাণ্ড ! বয়ফ্রেন্ড তাঁকে চুমু খান না... এই অভিযোগ জানাতে সোজা পুলিশকে ফোন তরুণীর

Last Updated:

Woman called police to complain that her boyfriend wouldn't kiss her: এই ধরণের ফোন পেয়ে পুলিশও প্রথমে ঘাবড়েই গিয়েছিল, তারা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না ৷ বয়ফ্রেন্ড চুমু খাচ্ছে না, তো পুলিশ কী করবে ? তাকে নিশ্চয় জেলে ভরবে না এর জন্য

৫) একটা সম্পর্কে ভালবাসা ও পারষ্পরিক শ্রদ্ধা খুব জরুরি। প্রত্যেক সম্পর্কেই বিভিন্ন বিষয় নিয়ে বিরক্তি তৈরি হয়। কিন্তু ভালবাসা ও শ্রদ্ধার থেকে বিরক্তি, ভুল বোঝাবুঝি নিয়ে বসে থাকলে কোনও সম্পর্কেই ভাল থাকা যায় না।
৫) একটা সম্পর্কে ভালবাসা ও পারষ্পরিক শ্রদ্ধা খুব জরুরি। প্রত্যেক সম্পর্কেই বিভিন্ন বিষয় নিয়ে বিরক্তি তৈরি হয়। কিন্তু ভালবাসা ও শ্রদ্ধার থেকে বিরক্তি, ভুল বোঝাবুঝি নিয়ে বসে থাকলে কোনও সম্পর্কেই ভাল থাকা যায় না।
লন্ডন: পৃথিবীতে রোজ কতরকমেরই না অদ্ভূত কাণ্ড ঘটে ৷ কিছু কিছু ঘটনা সামনে আসে, কিছু আবার জানা যায় না ৷ সম্প্রতি ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে প্রেমিকের বিরুদ্ধে অদ্ভূত অভিযোগই এনেছেন তাঁর প্রেমিকা ৷ কোনও রাখঢাক না করেই সোজা ফোন করে বসেছেন ৯৯৯-এ, অর্থাৎ পুলিশকে ৷ তাঁর অভিযোগ, প্রেমিক একটুও রোম্যান্টিক নন, তিনি তাঁকে চুমু খান না (Viral News) !
এই ধরণের ফোন পেয়ে পুলিশও প্রথমে ঘাবড়েই গিয়েছিল, তারা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না ৷ বয়ফ্রেন্ড চুমু খাচ্ছে না, তো পুলিশ কী করবে ? তাকে নিশ্চয় জেলে ভরবে না এর জন্য ৷ লিঙ্কনশায়ারের পুলিশ তাই বেশ চাপেই পড়ে যায় এমন অভিযোগ শুনে (Woman called police to complain that her boyfriend wouldn't kiss her) ৷
advertisement
advertisement
প্রেমিকা জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড কেন চুমু খাচ্ছেন না, এই নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন তিনি ৷ অনেক বোঝানো সত্ত্বেও কিছু হয়নি ৷ শেষপর্যন্ত সহ্যের মাত্রা অতিক্রম করায়, সোজা পুলিশকেই খবর দেন তিনি ৷ ডায়াল করেন ৯৯৯ নম্বর ৷ ওই তরুণীকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রেমিক কেন চুম্বন করছেন না তারও অভিযোগ জানাতে হবে! কোনও মানে হয় ! পুলিশ এই ‘গুরুতর’ বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চায়নি।
advertisement
তবে প্রেমিক-প্রেমিকাদের এই ধরণের পাগলামো নতুন কিছু না ৷ এর আগেও এরকম অনেক নজির রয়েছে ৷ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়াতেই একবার প্রেমিক কেন কথা বলছেন না, এই অভিযোগ জানাতে সোজা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: কী কাণ্ড ! বয়ফ্রেন্ড তাঁকে চুমু খান না... এই অভিযোগ জানাতে সোজা পুলিশকে ফোন তরুণীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement