advertisement

লাল পাথরে ঘেরা আমেরিকার এই অঞ্চলে উদ্ধার রহস্যময় স্তম্ভ ! কে বা কারা তৈরি করল এটি ?

Last Updated:

কী করে এখানে এই জিনিস তৈরি হল , কারাই বা তৈরি করেছেন ? উত্তর নেই কোনও কিছুরই ৷ তাহলে এই কাজ কি ভিন গ্রহের কোনও প্রাণীর ?

#সল্টলেক সিটি: চারিদিক বিশাল বিশাল লাল পাথরে ঘেরা ৷ মাঝে সমতল ভূমি ৷ আর সেখানেই হঠাৎ একটি রুপোলি স্তম্ভ ! কী করে এখানে এই জিনিস তৈরি হল , কারাই বা তৈরি করেছেন ? উত্তর নেই কোনও কিছুরই ৷ তাহলে এই কাজ কি ভিন গ্রহের কোনও প্রাণীর ?
আমেরিকার উটা প্রদেশে এমন অদ্ভূত স্তম্ভের খোঁজ মিলেছে ৷ ১০-১২ ফুট উচ্চতায় ৷ লাল পাথুরে মাটিতে পোঁতা সেটি ৷ ওই অঞ্চলে এমন জিনিস থাকা কী করে সম্ভব ! এই প্রশ্নের উত্তরই খুঁজছেন এখন প্রত্যেকে ৷ যাঁরা এলিয়েনে বিশ্বাস করেন, তাঁরাও ওই মনোলিথ বা স্তম্ভ নিয়ে গবেষণায় নেমে পড়েছেন ৷
advertisement
advertisement
স্তম্ভটি চোখে পড়ে সম্প্রতি এক বিজ্ঞানীর ৷ তিনি ওই অঞ্চলে হেলিকপ্টারে করে টহল দিচ্ছিলেন ৷ সেই সময়েই ওই স্তম্ভটি নজরে আসে তাঁর ৷ কীভাবে ওই অঞ্চলে এমন জিনিস এল ৷ তা জানতে উটা প্রশাসন কোমর বেঁধে এখন নেমেও পড়েছে ৷ এমন জিনিসের খবর পেয়ে অনেকেই সেই অঞ্চলে এখন যেতে চাইছেন ৷ কিন্তু উটার ঠিক কোথায় রয়েছে স্তম্ভটি, তা এখনও গোপনই রাখা হয়েছে ৷ সরকারি জমিতে এই জিনিস কে বানালো, তা জানতে তদন্তে নেমেছে উটা প্রশাসন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
লাল পাথরে ঘেরা আমেরিকার এই অঞ্চলে উদ্ধার রহস্যময় স্তম্ভ ! কে বা কারা তৈরি করল এটি ?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement