advertisement

Sydney Shootout: খালি হাতেই আততায়ীকে জাপ্টে ধরলেন, কেড়ে নিলেন বন্দুক! সিডনিতে মৃত্যু মিছিল থামালেন কে? দেখুন ভিডিও

Last Updated:

ইহুদিদের একটি অনুষ্ঠান চলার সময় আচমকাই ভিড়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই আততায়ী৷

আততায়ীর জাপ্টে ধরলেন এক ব্যক্তি (বাঁদিকে)৷ অন্যতম হামলাকারী নাভিদ আক্রম (ডানদিকে)৷
আততায়ীর জাপ্টে ধরলেন এক ব্যক্তি (বাঁদিকে)৷ অন্যতম হামলাকারী নাভিদ আক্রম (ডানদিকে)৷
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে তখন এলোপাথাড়ি গুলি চালাচ্ছে দুই আততায়ী৷ গাছের পিছন থেকে নির্বিচারে গুলি চালিয়ে উৎসবে মাতোয়ারা নিরীহ মানুষকে হত্যার খেলায় মেতেছে এক বন্দুকধারী৷
ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে অন্তত বারো জনের মৃত্যু হয়েছে৷ আরও বহু মানুষের মৃত্যুও তখন সময়ের অপেক্ষা৷ ঠিক সেই সময় পিছন থেকে গিয়ে নিরস্ত্র অবস্থায় গাছের আড়ালে থাকা ওই আততায়ীকে জাপ্টে ধরলেন এক ব্যক্তি৷ কয়েক সেকেন্ড ধস্তাধস্তির পর কাবুও করে ফেলেন তিনি৷ কেড়ে নেন হাতের বন্দুক৷ আচমকা পাল্টা হামলায় হতভম্ব সেই আততায়ী ততক্ষণে কুপোকাত৷ মাটিতে পড়ে রীতিমতো নিজের প্রাণভিক্ষা করছে সে৷
advertisement
রবিবার সিডনির বন্ডি বিচের দুই বন্দুকধারীর হামলার ছবি দেখে উঠেছে গোটা বিশ্ব৷ ইহুদিদের একটি অনুষ্ঠান চলার সময় আচমকাই ভিড়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই আততায়ী৷
advertisement
advertisement
এই হাড় হিম করা ঘটনার মধ্যেই অজ্ঞাতপরিচয় এই অসীম সাহসী ব্যক্তির প্রশংসাতেও পঞ্চমুখ সবাই৷ তিনি যদি ওই বন্দুকধারীকে কাবু না করতেন, তাহলে আরও বেশি সংখ্যক মানুষের মৃত্যু হত বলেই দাবি করা হচ্ছে৷
ভয়ঙ্কর এই হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ৷ অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, দুই আততায়ীর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ দ্বিতীয় আততায়ী পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছে৷
advertisement
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই আততায়ীর মধ্যে একজন ২৪ বছর বয়সি নাভিদ আক্রম৷ এই হামলার পিছনে কোনও সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sydney Shootout: খালি হাতেই আততায়ীকে জাপ্টে ধরলেন, কেড়ে নিলেন বন্দুক! সিডনিতে মৃত্যু মিছিল থামালেন কে? দেখুন ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement