advertisement

Russia Ukraine War: রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামালো ইউক্রেন, বন্দি চালক, দেখুন ভিডিও

Last Updated:

এ দিন ইউক্রেনের যে এলাকাগুলিতে রাশিয়া হামলা চালিয়েছে, তার মধ্যে অন্যতম চেরনিহিভ ()৷

S ধুঁকতে থাকা জেট এয়ারওয়েজের আর্থিক হাল ফেরাতে এ বার উদ্যোগী হলেন বিমান সংস্থার চেয়ারম্যান মুরারি লাল জালান।
S ধুঁকতে থাকা জেট এয়ারওয়েজের আর্থিক হাল ফেরাতে এ বার উদ্যোগী হলেন বিমান সংস্থার চেয়ারম্যান মুরারি লাল জালান।
#কিভ: প্রবল পরাক্রমে কিভ দখলে মরিয়া আক্রমণ চালাচ্ছে রাশিয়া (Russia attacks Ukraine)৷ কিন্তু সর্বশক্তি দিয়ে তা সেই আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করছে ইউক্রেন৷ আর সেই চেষ্টায় মিলছে সাফল্যও৷
শনিবার দশম দিনে পড়ল রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)৷ ক্রমশই কিভের দিকে এগিয়ে আসছে রুশ বাহিনী৷ রাশিয়াকে ঠেকিয়ে রাখতে সবরকম পন্থা অবলম্বন করছে ইউক্রেনের সেনাও৷
advertisement
advertisement
শনিবার চেরনিহিভ শহরের বাইরে একটি রুশ যুদ্ধ বিমানকে গুলি করে নামায় ইউক্রেন সেনা (Ukraine)৷ প্রাণ বাঁচাতে যুদ্ধ বিমান থেকে প্যারাশ্যুটে নেমে আসা যুদ্ধবিমানের রুশ চালককেও বন্দি করেছে ইউক্রেন৷ জানা গিয়েছে, তাঁর নাম ক্রাসনোইয়ার্তসেভ৷ ঘটনার ভিডিও ট্যুইট করেছে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক৷
advertisement
এ দিন ইউক্রেনের যে এলাকাগুলিতে রাশিয়া হামলা চালিয়েছে, তার মধ্যে অন্যতম চেরনিহিভ৷ রুশ হামলার পর শহরের ধ্বংসস্তূপ থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে ইউক্রেনের তরফে জানানো হয়েছে৷
তবে চেরনিহিভের ঠিক কোন এলাকায় রাশিয়া হামলা চালিয়েছে, তা ইউক্রেনের তরফে নির্দিষ্ট করে জানানো হয়নি৷ তবে রুশ যুদ্ধ বিমান থেকে দু'টি স্কুল এবং সাধারণ মানুষের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন চেরনিহিভ শহরের গভর্নর৷
advertisement
শুধু রুশ যুদ্ধ বিমান গুলি করে নামানো নয়, এ দিন কিভে রাশিয়ার একটি হেলিকপ্টারকেও ইউক্রেন ধ্বংস করেছে বলে দাবি করা হচ্ছে৷ রুশ বাহিনী যাতে কিভের দিকে এগোতে না পারে, তার জন্য ইরপিনে একটি সেতুও বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছে ইউক্রেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামালো ইউক্রেন, বন্দি চালক, দেখুন ভিডিও
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement