advertisement

জামিন বহাল রইল খালেদা জিয়ার, তবু কারামুক্তি নয় এখনই

Last Updated:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখল বাংলাদেশের শীর্ষ আদালত ৷ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষ আলাদা আলাদাভাবে আপিল করেছিল ৷

#ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখল বাংলাদেশের শীর্ষ আদালত ৷ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষ আলাদা আলাদাভাবে আপিল করেছিল ৷ বুধবার দু’টি আপিলই খারিজ করে দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ৷ ফলে বিএনপি নেত্রীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল ৷ এদিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেয়।
advertisement
কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকলেও আরও কয়েকটি মামলায় জামিন না মেলায় এই মুহূর্তে কারাবাস থেকে মুক্ত হতে পারবেন না জিয়া ৷ সে জন্য তাঁর কারামুক্তিতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
advertisement
বিপুল আর্থিক তজরুপের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার সাজা হয়েছিল খালেদার ৷ একইসঙ্গে খালেদাপুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান-সহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেওয়া হয়। এরপর থেকেই খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
জামিন বহাল রইল খালেদা জিয়ার, তবু কারামুক্তি নয় এখনই
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement