advertisement

স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেও এবার ট্রোলড সাকিব আল হাসান!

Last Updated:

‘স্ত্রী-কে বোরখা তো পরাও...’ ! এই ধরণের কমেন্টও করেছেন অনেকে ৷

#ঢাকা: কিছুদিন আগে কলকাতায় এক কালীপুজোর উদ্বোধনে এসে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পান তিনি ৷ বিতর্ক এড়াতে ইউটিউবে ভিডিও পোস্ট করে নিজে ক্ষমা চেয়ে নেন সাকিব ৷ তার কয়েকদিন যেতে না যেতেই এবার নিজের স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করেও ট্রোলড হতে হল বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডারকে ৷
ছবিতে দেখা গিয়েছে, স্ত্রীকে আলিঙ্গন করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ছবিটি খুব সুন্দর হলেও নেটিজেনদের অনেকেই তা ভালভাবে নেননি ৷ কেউ কেউ ছবি নিয়ে হাসিঠাট্টা যেমন করেছেন ৷ তেমনি অনেকে সরাসরি লিখেছেন, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিৎ হয়নি সাকিবের ৷ একজন লিখেছেন, ‘এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ্যে না আনাই ভাল। আমরা জানি যে আপনারা দুর্দান্ত কাপল’।
advertisement
advertisement
‘স্ত্রী-কে বোরখা তো পরাও...’ ! এই ধরণের কমেন্টও করেছেন অনেকে ৷ কালীপুজোর উদ্বোধনে গিয়ে যেমন ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন সাকিব ৷ তেমনি এবার এই ছবির জন্যও তাঁকে ক্ষমা চাইবার দাবি করেন অনেকে ৷ সাকিবের ছবিতে নানাপ্রকার ব্যঙ্গ বিদ্রুপে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেও এবার ট্রোলড সাকিব আল হাসান!
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement