advertisement

Russia attacks Zaphorizhzhia nuclear power plant: ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা রাশিয়ার, দেখুন ভিডিও

Last Updated:

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলা শুরু হওয়ার পরই তা বন্ধ করার আর্জি জানিয়ে হুঁশিয়ারি দেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা (Russian Attack in Zaphorizhzhia nuclear power plant)৷

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার ছবি৷
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার ছবি৷
#কিভ: ইউক্রেনে ইউরোপের (Russia Ukraine War) বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো রাশিয়া (Zaphorizhzhia nuclear power plant)৷ রুশ হামলার জেরে জাপোরিঝঝিয়ার ওই বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়৷ রাশিয়ার একটানা গোলাগুলি বর্ষণের জেরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছ'টি চুল্লিতে আগুন ধরে যায়৷ যার জেরে প্রাথমিক ভাবে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা তৈরি (Russia Attacks Europe's Biggest Nuclear Power Plant)৷
পারমাণবিক কেন্দ্র থেকে তেজষ্ক্রিয় রশ্মি ছড়িয়ে পড়তে পারে বলেও উদ্বেগ বাড়তে থাকে৷ যদিও সর্বশেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে তেজষ্ক্রিয় বিকিরণের স্তর নির্দিষ্ট সীমার মধ্যেই রয়েছে৷
advertisement
advertisement
ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির তরফে ট্যুইট করে একই কথা জানানো হয়েছে৷ পাশাপাশি, ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ গোলাবর্ষণ বন্ধ হয়েছে বলেও খবর৷
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলা শুরু হওয়ার পরই তা বন্ধ করার আর্জি জানিয়ে হুঁশিয়ারি দেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা৷ রাশিয়াকে সতর্ক করে তিনি জানান, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে গোলাবর্ষণ বন্ধ না হলে চের্নোবিলের থেকে দশগুণ বড় বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে৷
advertisement
জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মুখপাত্র জানিয়েছেন, রুশ বোমারু বিমানের হামলায় বিদ্যুৎ কেন্দ্রের প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে৷ জাপোরিঝঝিয়ায় রুশ হামলার পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ রাশিয়া পরমাণু যুদ্ধ শুরু করতে চাইছে বলেও ইউক্রেনের তরফে অভিযোগ করা হয়েছে৷
advertisement
আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির তরফেও রাশিয়ার কাছে ইউক্রেনের সমস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো বন্ধ করার দাবি জানানো হয়েছে৷ প্রসঙ্গত, জাপোরঝঝিয়ার এই কেন্দ্র থেকেই ইউক্রেনের চল্লিশ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia attacks Zaphorizhzhia nuclear power plant: ইউক্রেনে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা রাশিয়ার, দেখুন ভিডিও
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement