advertisement

প্রকাশ্যে এই জিনিসটা খেতে পারবেন না মেগান, হুকুম জারি করলেন রানি

Last Updated:

এখন আর তিনি সাধারণ মেয়ে নন, এমনকি অভিনেত্রীর পরিচয়ও অতীত ৷ এখন রাজবধূর মুকুট উঠেছে মেগান মার্কেলের মাথায় ৷ নামের সামনে জুড়ে গিয়েছে ‘ডাচেস অব সাসেক্স’-এর মতো গালভরা অলঙ্কার ৷ ফলে নিয়মের বেড়াজাল ভালই আষ্টেপৃষ্ঠে ধরেছে মেগানকে ৷

#লন্ডন: এখন আর তিনি সাধারণ মেয়ে নন, এমনকি অভিনেত্রীর পরিচয়ও অতীত ৷ এখন রাজবধূর মুকুট উঠেছে মেগান মার্কেলের মাথায় ৷ নামের সামনে জুড়ে গিয়েছে ‘ডাচেস অব সাসেক্স’-এর মতো গালভরা অলঙ্কার ৷ ফলে নিয়মের বেড়াজাল ভালই আষ্টেপৃষ্ঠে ধরেছে মেগানকে ৷
এবার তাঁর খাবারদাবারের উপরেও রীতিমতো নিষেধাজ্ঞা জারি করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ এমনিতেই রাজপরিবারের রান্নাঘরও যথেষ্ট কড়াকড়িতে আবদ্ধ ৷ অনেক খাবারই ব্রাত্য সেখানে ৷ তেমনই রাজবাড়ির নিয়ম অনুযায়ী, রাজপরিবারের সদস্যরা সব খাবারও খেতে পারেন না প্রকাশ্যে ৷ এই তালিকায় অন্যতম কালপ্রিট রসুন ৷ রাজপরিবারে নাম লেখালেই ভুলে যেতে হবে রসুন খাওয়া ৷ এটাই কেনসিংটন প্যালেসের নিয়ম ৷ আর এই কারণেই মেগানকে প্রকাশ্যে রসুন খেতে নিষেধ করলেন খোদ মহারানি !
advertisement
advertisement
তবে সেটা শুধুমাত্র রানির অপছন্দের বলে নয়, রসুনের খারাপ গন্ধের জন্যই নাকি রাজপরিবারের সদস্যদের প্রকাশ্যে রসুন খাওয়া মানা ৷
শোনা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ নাকি রসুন বস্তুটাই পছন্দ করেন না ৷ আর শুধুমাত্র সেই কারণেই রসুনের নো এন্ট্রি রাজবাড়িতে ৷ একবার রয়্যাল সেফ ডারেন ম্যাক গ্র্যাডি একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন এই কথা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রকাশ্যে এই জিনিসটা খেতে পারবেন না মেগান, হুকুম জারি করলেন রানি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement