advertisement

Pori Moni: আর কোনওদিন কোনও সেলিব্রিটির গাড়ি চালাবেন না... জানালেন পরীমনির ড্রাইভার

Last Updated:

পরীমনির ড্রাইভার বলেছেন, বেতন কম পেলে পাবেন। কিন্তু ঝামেলা মুক্ত ভাবে জীবনযাপন করতে চান তিনি।

ঢাকা: পরীমনিকে (Pori Moni) নিয়ে উত্তাল বাংলাদেশ ৷ অভিনেত্রীর বাড়িতে প্রচুর বিদেশি মদের বোতল বেআইনিভাবে মজুত রাখার পাশাপাশি অনেক মাদকদ্রব্যও পাওয়া গিয়েছিল ৷ এরপরই বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (RAB) আটক করে পরীমনিকে ৷ অনেকেই পরীমনির এই পরিণতির জন্য এখন সরাসরি তাঁকেই দায়ী করছেন ৷ আবার অনেকে অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন ৷ তবে পরীর গাড়ির চালক নাজির হোসেন স্পষ্ট জানালেন, ঢের হয়েছে... আর কোনওদিন তিনি কোনও নায়ক-নায়িকার গাড়ি চালাবেন না ৷
নাজির বলেছেন, বেতন কম পেলে পাবেন। কিন্তু জীবনে আর কোনও ঝামেলা চান না তিনি। তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। সমাজের অনেক উঁচু পদে থাকা মানুষদের সঙ্গেই ওঠাবসা ছিল পরীমনির বলে জানা গিয়েছে ৷ তাতে তিনি কী কী সুবিধা পেতেন, সেসব এখন খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা৷ ঢাকার গুলশন বিভাগের এডিসি মহম্মদ শাকলায়েনের সঙ্গেও নাম জড়ায় পরীর ৷ এডিসি-র এই আচরণ মোটেই ভালো চোখে নেওয়া হয়নি ৷ আপাতত তিনি ছুটিতে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরে শাকলায়েনের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর ৷ শাকলায়েনের বাড়িতে অভিনেত্রীকে পৌঁছনোর পাশাপাশি গাড়িতে বসেই শাকলায়েনের সঙ্গে পরীমনি মদ্যপান করেন বলেও জানিয়েছেন ড্রাইভার নাজির হোসেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pori Moni: আর কোনওদিন কোনও সেলিব্রিটির গাড়ি চালাবেন না... জানালেন পরীমনির ড্রাইভার
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement