advertisement

ফের প্যারিস! প্রকাশ্য রাস্তায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, আহত ৭ পর্যটক

Last Updated:
#প্যারিস: প্রকাশ্য রাস্তায় ছুরি হাতে তাণ্ডব চালাল এক দুষ্কৃতী ৷ ছুরির আঘাতে সাতজন ব্রিটিশ পর্যটক গুরুতর আহত হয়েছেন ৷ রবিবার স্থানীয় সময় গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ ছুড়ি এবং একটি লোহার রড নিয়ে বিদেশি পর্যটকদের আক্রমণ করে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ৷
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত ব্যক্তি আফগান নাগরিক বলে জানা গিয়েছে ৷ তবে, এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গির যোগাযোগ নেই বলে পুলিশ সূত্রে খবর ৷ কোনও উদ্দেশ্য ছাড়াই প্রকাশ্য রাস্তায় ছুরি দিয়ে আক্রমণ চালায় ওই ব্যক্তি ৷
সূত্রের খবর, ছুরির আঘাতে ৭জন গুরুতর আহত হয়েছেন ৷ তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক ৷
advertisement
advertisement
প্রাথমিকভাবে বাসিন দে লা ভিলেট সিনেমাহলে আক্রমণ চালায় ওই দুষ্কৃতী ৷ সেই সিনেমাহলের বাইরে থাকা দুই নিরাপত্তারক্ষীকে লোহার রড ধরে পেটায় অভিযুক্ত ব্যক্তি ৷ এরপর তাকে আটকাতে গেলে ছুরি বের করে আক্রমণ চালায় দুষ্কৃতী ৷
জঙ্গি সংগঠনের সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগসাজস রয়েছে কিনা সেটি তদন্ত করে দেখছে পুলিশ ৷ কারণ এই আক্রমণের উদ্দেশ্য কি ? সেই বিষয়টি এখনও অবধি স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট ৷
advertisement
গত ২৩ অগাস্ট নিজের মা এবং বোনকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে এক ব্যক্তি ৷ এরপর রাস্তায় থাকা সাধারণ মানুষকেও আক্রমণ করার চেষ্টা করে ওই ব্যক্তি ৷ অভিযুক্তকে রুখতে গুলি চালায় পুলিশ ৷  ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্ত ব্যক্তির ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফের প্যারিস! প্রকাশ্য রাস্তায় ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা, আহত ৭ পর্যটক
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement