advertisement

পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল

Last Updated:

পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল

#ইসলামাবাদ: পাকিস্তানে সরকার গড়ার পথে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ । প্রায় ১১৮টি আসনে এগিয়ে রয়েছে তাঁরা । কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের গণনাপ্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছে পিপিপি ও পিএমল (এন) সহ বিরোধী দলগুলি । রিগিং ও নির্বাচন প্রভাবিত করার অভিযোগও এনেছে তাঁরা ।এরইমধ্যে তৈরি হল নতুন এক নতুন বিতর্ক।
ইউরোপীয় ইউনিয়নে নির্বাচন পর্যবেক্ষণের একটি প্রতিনিধিদল জানিয়েছে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ ২৫জুলাই-এর নির্বাচনের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে ও নির্বাচনের প্রচারাভিযানও সঠিকভাবে হয়নি ।১২০ জন সদস্যেই ওই  দলটি প্রায় ৫৮২টি বুথে নথিভুক্তিকরণ, ভোটদান ও গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করে । পাঞ্জাব, সিন্ধ, ইসলামাবাদ ও খাইবার পাকথুনখওয়ার কয়েকটি নির্বাচন কেন্দ্রও ঘুরে দেখেন তাঁরা ।  তাঁরা জানিয়েছেন, নির্বাচনের সময় যথেচ্ছভাবে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করা হয়েছে । ভোটদান প্রক্রিয়া স্বচ্ছভাবে হলেও গণনার সময় 'বেশ কিছু সমস্যা' ছিল । ওই প্রতিনিধিদলের মুখ্য পর্যবেক্ষক জানিয়েছেন মাইকেল গেহলার জানিয়েছেন এই নির্বাচনের মান বজায় রাখার জন্য নানাবিধ আইন প্রণয়ন করা হলেও সমগ্র নির্বাচন প্রক্রিয়ায় সমতার বেশ অভাব ছিল ।
advertisement
সেপ্টম্বর পর্যন্ত ইসলামাবাদে থাকবেন এই পর্যবেক্ষক দল । পাক-নির্বাচনের উপর একটি চুড়ান্ত রিপোর্ট পেশ করবে তাঁরা ও ভবিষ্যতের নির্বাচনগুলিকে আরও সঠিকভাবে পরিচালনা করা নিয়েও পরামর্শ দেবেন ।
advertisement
আরও পড়ুন: সরকার গড়ার পথে ইমরান খান, ১১৮ আসনে এগিয়ে তেহরিক-ই-ইনসাফ
পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক অব্যবস্থার অভিযোগ এনেছে । ভোটগণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা কোনওটাই তাঁরা বিধিসম্মত ভাবে করেনি । তাঁরা আরও জানিয়েছেন এই বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্ত শুরু হওয়া দরকার ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement