advertisement

সরকার গড়ার পথে ইমরান খান, ১১৮ আসনে এগিয়ে তেহরিক-ই-ইনসাফ

Last Updated:

ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও ইমরান খানের সেঞ্চুরি। প্রাক্তন পাক অধিনায়কের দল তেহরিক-ই-ইনসাফ এগিয়ে রয়েছে ১১৮টি আসনে। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে ইমরানের বসা এখন শুধুই সময়ের অপেক্ষা।

#ইসলামাবাদ: ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও ইমরান খানের সেঞ্চুরি। প্রাক্তন পাক অধিনায়কের দল তেহরিক-ই-ইনসাফ এগিয়ে রয়েছে ১১৮টি আসনে। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে ইমরানের বসা এখন শুধুই সময়ের অপেক্ষা। দ্বিতীয় স্থানে রয়েছে পিএমএল-এন। অন্যদিকে, ভোটের অনেকটা ব্যবধানেই তৃতীয় স্থানে রয়েছে পিপিপি। এদিকে, সব রাজনৈতিক দলই ভোটগণনায় বিলম্বের অভিযোগ তুলেছে।
জনমত ও বুথ ফেরত সমীক্ষায় পাল্লা ভারী ছিল তেহরিক-ই-ইনসাফের পক্ষে। বুধবার রাতে ভোটগণনা শুরুর কিছুক্ষণ পর থেকেই দেখা যায় এগোচ্ছে ইমরান খানের দল। সময় যত গড়ায়, ততই বাড়তে থাকে ব্যবধান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি অনেকটাই পিছনের সারিতে চলে যায়। সরকার গড়ার পথে ইমরান। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট আসন ৩৪২। তার মধ্যে,
advertisement
-২৭২টি আসনে ভোট হয়
advertisement
-বাকি ৭০টি আসন মহিলা ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত থাকে
-ভোটে যে দল যে কটি আসনে জয় পায়, সেই অনুপাতে এই সংরক্ষিত আসনগুলিতে প্রতিনিধি ঠিক করে দলগুলি
-তবে এই সংরক্ষিত আসনগুলির উপর সরকার গঠন নির্ভর করে না
-ফলে ২৭২টি আসনের মধ্যে ১৩৭টি পেলেই সরকার গড়া যায়
ভোটের ফলে সরকার গড়ার পথে ইমরান খানের দল। তবে ম্যাজিক ফিগার না থাকায়, প্রয়োজন অন্য দলের সমর্থন। আর ফল বেরোতেই উচ্ছ্বাসে মাতলেন তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা। ইসলামাবাদে ইমরান খানের বাড়ির সামনে মানুষের ঢল। বেগতিক বুঝে হবু প্রধানমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। মোতায়েন করা হয় প্রচুর নিরাপত্তারক্ষী।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সরকার গড়ার পথে ইমরান খান, ১১৮ আসনে এগিয়ে তেহরিক-ই-ইনসাফ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement