advertisement

দিনের পর দিন মর্গে যুবতীদের মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম, গ্রেফতার ঢাকার হাসপাতাল কর্মী

Last Updated:

দিনের পর দিন হাসপাতালের মর্গে যুবতীদের মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম করত মর্গের কর্মী

# ঢাকা: পাশবিক! দিনের পর দিন হাসপাতালের মর্গে যুবতীদের মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম করত সহকারী ডোম! নক্কারজনক ঘটনার সাক্ষী বাংলাদেশের রাজধানী ঢাকা। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সহকারী ডোম, ২০ বছর বয়সি মুন্না ভগতকে গ্রেফতার করেছে সিআইডি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালের মর্গের প্রধান ডোম জতন কুমার লালের ভাগনে মুন্না ভগত। গত ২ বছর ধরে মামার সহকারী হিসেবে মর্গে কাজ করত মুন্না। বৃহস্পতিবার, মৃত যুবতীদের সঙ্গে সঙ্গমের অভিযোগে মুন্নাকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডি-র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড্যান্ট জিসান উল হক জানান, '' গত বছরের মার্চ থেকেই এই ঘটনা ঘটিয়ে চলেছে অভিযুক্ত। মৃতদের সঙ্গে সঙ্গম, যার পরিভাষা নেকরোফিলিয়া, এক ঘৃণ্য অপরাধ।''
advertisement
advertisement
সিআইডি আধিকারিকরা জানান, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন দফতরে কিছু হাই ভ্যাজাইনাল সোয়াব-এর নমুনা মেলে। ডিএনএ টেস্টে দেখা যায় মর্গে থাকা একাধিক মৃত যুবতীর শরীর থেকে একই ব্যক্তির শুক্রাণু পাওয়া গিয়েছে। তদন্তে সামনে আসে এই অপরাধের সঙ্গে জড়িত মর্গের একজন ডোম। সেই দিনের পর দিন মৃত যুবতীদের মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম করেছে।
advertisement
সিআইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তে সামনে এসেছে অনন্ত এমন ৫টা রাত, যখন মৃতদেহর সঙ্গে মর্গে যৌন সঙ্গম হয়েছে, এবং সেই সময়ে মর্গে মুন্না ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। মুন্নাকে গ্রেফতার করার পর তার ডিএনএ টেস্ট করা হয়, পরীক্ষায় দেখা যায় যুবতীদের মৃতদেহে যে শুক্রাণু মিলেছিল, তা মুন্নার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দিনের পর দিন মর্গে যুবতীদের মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম, গ্রেফতার ঢাকার হাসপাতাল কর্মী
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement