advertisement

বিছানায় পর পুরুষের সঙ্গে স্ত্রী, দেখেই অগ্নিশর্মা স্বামী! প্রায় খুনের উপক্রম

Last Updated:

জন ডিমিং নামে ৩৩ বছর বয়সি এক যুবক তাঁর স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্কের আঁচ পেয়েছিলেন৷ সেই খবর পেয়েই ফ্লোরিডার একটি গেস্ট হাউসে হানা দেন তিনি

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ফ্লোরিডা: পরকীয়ায় মত্ত স্ত্রী৷ চোখের সামনে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিছানায় দেখে রাগে দিগ্বিদিক শূন্য হয়ে পড়লেন স্বামী৷ তার পরেই স্ত্রীর প্রেমিককে শুরু হল নির্মম মার৷ এমনই ঘটনা সামনে এল আমেরিকার ফ্লোরিডা্য়৷
জানা গিয়েছে, জন ডিমিং নামে ৩৩ বছর বয়সি এক যুবক তাঁর স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্কের আঁচ পেয়েছিলেন৷ সেই খবর পেয়েই ফ্লোরিডার একটি গেস্ট হাউসে হানা দেন তিনি৷ সেখানে গিয়েই তিনি দেখেন, এক সহকর্মীর সঙ্গে একই বিছানায় সময় কাটাচ্ছেন তাঁর স্ত্রী৷
advertisement
advertisement
এই দৃশ্য দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন ডিমিং৷ একটি ধাতব ব্যাট দিয়ে স্ত্রীর প্রেমিকের উপরে চড়াও হন ডিমিং৷ রীতিমতো মেঝেয় ফেলে মারতে শুরু করেন তিনি৷ মাথায় আঘাত লেগে রক্তপাত শুরু হয় ওই যুবকের৷ প্রেমিকের এই অবস্থা দেখে শেষ পর্যন্ত ওই মহিলাই নিজের স্বামীকে নিরস্ত করেন৷
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে৷ যাঁকে নিয়ে টানাপোড়েন, সেই মহিলাই পুলিশকে জানান যে তাঁর স্বামী এই কাণ্ড ঘটিয়েছে৷ এর পরেই পুলিশ অভিযুক্তের বাড়িতে হানা দেয়৷ অভিযুক্ত ডিমিং অবশ্য প্রথমে নিজের দোষ স্বীকার করেননি৷ কিন্তু তাঁর বাড়ি থেকেই ওই ধাতব ব্যাটটি উদ্ধার করে পুলিশ৷ তাতে মানুষের চুলও লেগে ছিল৷ এ ছাড়াও রক্তমাখা জামাকাপড়ও উদ্ধার করে পুলিশ৷ তার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিছানায় পর পুরুষের সঙ্গে স্ত্রী, দেখেই অগ্নিশর্মা স্বামী! প্রায় খুনের উপক্রম
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement