Strait of Hormuz: 'অবরুদ্ধ হতে দেব না হরমুজ প্রণালী' ইরানের ১৬টি নৌকো ধ্বংস করে চরম হুঁশিয়ারি আমেরিকার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ইরানের বিরুদ্ধে ইজরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ বুধবার ১২তম দিনে পড়ল। ১২ দিন পার হলেও যুদ্ধের ঝাঁজ একটুও কমে নি।
তেহরান: ইরানের বিরুদ্ধে ইজরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ বুধবার ১২তম দিনে পড়ল। ১২ দিন পার হলেও যুদ্ধের ঝাঁজ একটুও কমে নি। জানা যাচ্ছে, বুধবারেও সাইরেনের টানা শব্দ থেকে আরও মিসাইল হামলার ঘটনা সামনে এসেছে।
ইরান বরাবরই হুমকি দিয়ে এসেছে হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বাইরে নিয়ে যেতে দেওয়া হবে না। এর মাঝেই খবর আসে, ব্রিটিশ এক কার্গো জাহাজে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। এরপরেই ইরানের পক্ষ থেকে জানানো হয় হরমুজ প্রণালীতে একের পর এক মাইনবোঝাই নৌকা মোতায়েন করে রাখা হয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করার চেষ্টা করছে ইরান। ইরানের ১৬টি নৌকাকে ধ্বংস করেছে মার্কিন বাহিনী। কিন্তু, ওই প্রণালীতে বিস্ফোরক বিছিয়ে রাখা নেই বলেই দাবি করেছেন বলে ট্রাম্প।
advertisement
প্রসঙ্গত, সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখার বিষয়টি জানানো হয়। মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত দুই আধিকারিককে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী কয়েক ডজন মাইন ইতিমধ্যেই পুঁতে রাখা হয়েছে। যদিও ওই প্রতিবেদনে মাইন পোঁতা রাখার পিছনে ইরানের ভূমিকা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 1:24 PM IST









