advertisement

Iran War: ভয়ঙ্কর হামলা ইরানে, ট্রাম্পের দেওয়া ভিডিও দেখে শিউরে উঠল বিশ্ব! কয়েক হাজার প্যারাট্রুপারও এসে হাজির ইরানের কাছে

Last Updated:

Iran War: মঙ্গলবার ভোরে ইরানে হামলার এমন এক ভিডিও শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা দেখে শিউরে উঠল বিশ্ব।

ভয়াবহ বিস্ফোরণ ইরানে
ভয়াবহ বিস্ফোরণ ইরানে
তেহরান: আমেরিকার সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, এ নিয়ে আলোচনার মধ্যেই সোমবার আমেরিকার দুজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
গত ১৮ মার্চ একটি প্রতিবেদনে প্রকাশ পায়, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করার কথা ভাবছে। ইরানের ভেতরে সৈন্য মোতায়েনের বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। এই প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করেছেন। তাঁরা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও ‘স্পেশাল অপারেশনস ফোর্স’–এর সঙ্গে যুক্ত হবেন। গত সপ্তাহান্তে প্রায় ২,৫০০ মেরিন সেনাসদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন।
advertisement
advertisement
এদিকে, আমেরিকার প্রতিরক্ষা দফতরের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের ইসফাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে ২ হাজার পাউন্ডের (৯০৭ কেজি) ‘বাংকার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় বিপুলসংখ্যক ‘পেনিট্রেটর মিউনিশন’ বা ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।
advertisement
ইসফাহানে বিশাল বিস্ফোরণের একটি ভিডিও ট্রাম্প কোনও ক্যাপশন ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোরে কোনও মন্তব্য ছাড়াই একটি বিশাল বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন। এটি ইসফাহানের উপকণ্ঠে চালানো একটি বড় ধরনের হামলার বলে মনে করা হচ্ছে।
বেলুচ মানবাধিকার গোষ্ঠী ‘হালভাশ’ ইসফাহানের বাইরে থেকে ধারণ করা একই ধরনের আরও কিছু ভিডিও শেয়ার করেছে। নাসা’র স্যাটেলাইটের তথ্য, বিস্ফোরণগুলো সোফেহ পাহাড়ের কাছে ঘটেছে। ধারণা করা হয়, ওই এলাকায় সামরিক অবস্থান রয়েছে। ভিডিওগুলোতে আগুনের বিশাল কুণ্ডলী ও বারবার হতে থাকা ছোট ছোট বিস্ফোরণ দেখা গেছে। সাধারণত গোলাবারুদের ডিপোতে আগুন লাগলে এই ধরনের বিস্ফোরণ ঘটে থাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: ভয়ঙ্কর হামলা ইরানে, ট্রাম্পের দেওয়া ভিডিও দেখে শিউরে উঠল বিশ্ব! কয়েক হাজার প্যারাট্রুপারও এসে হাজির ইরানের কাছে
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement