Iran Nuclear Plant: সর্বনাশ! ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা আমেরিকা-ইজরায়েলের! এবার কী হতে চলেছে? প্রহর গুনছে বিশ্ব
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran Nuclear Plant: এবার ইরানের পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জে হামলা চালাল ইজরায়েল-আমেরিকা। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কলকাতা: আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি সোমবার এ কথা বলেছেন। সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরস–এর বৈঠক হয়। এরপর নাজাফি বলেন, রবিবারও তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা করেছে।’ কোন পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। জবাবে তিনি বলেন, ‘নাতাঞ্জ’।
এদিকে, কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে সোমবার হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। একইসঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানে হামলা করার কথাও জানিয়েছে তারা। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এসব হামলা চালানো হয়েছে।
advertisement
advertisement
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সেনাবাহিনীর স্থল ও নৌ ক্ষেপণাস্ত্র দলগুলো আলাদা আলাদা অবস্থান থেকে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল সালেম এবং ভারত মহাসাগরের উত্তরে শত্রু জাহাজগুলোকে নিশানা করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এদিকে, ইরানে শনিবার থেকে শুরু হওয়া ইজরায়েল–আমেরিকার যৌথ হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে। আজ সোমবার ইরানিয়ান রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা উল্লেখ করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে হামলায় অন্তত একজন চীনা নাগরিকের নিহত হওয়ার খবর জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ তথ্য জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে বেজিং। চিনা বিদেশ মন্ত্রকের এই মুখপাত্র আরও বলেন, ‘সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা। সংঘাতের ছড়িয়ে পড়া ঠেকানো।’ তিনি বলেন, আর এটার সমাধান করা যাবে সংলাপ ও আলোচনার মাধ্যমে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2026 4:34 PM IST









