Iran Attacks Dubai: বিশ্বের সবচেয়ে 'নিরাপদ' শহর, সেই দুবাইতেই কেন হামলা করল ইরান, জানেন! খুব পরিকল্পিত হামলা, আসল কারণ শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran Attacks Dubai: বলা হয়, দুবাই নাকি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর। সেই দুবাইতেই আক্রমণ শানাল ইরান। কেন? আক্রমণের পিছনে রয়েছে খুব পরিকল্পিত প্ল্যান।
দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দুবাইয়ের মূল দুই বিমানবন্দর হল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (ডিডব্লিউসি)। দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল-আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
advertisement
advertisement
বিবৃতিতে আরও বলা হয়েছে, যাত্রীসাধারণকে এই মুহূর্তে বিমানবন্দরে না যেতে এবং ফ্লাইটের বিষয়ে তথ্য পেতে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের কাতার, বাহারাইন, আমিরশাহি, কুয়েতে মিসাইল দেগেছে ইরান। তাদের দাবি, ওইসব দেশে ঘাঁটি গেড়ে বসে রয়েছে মার্কিন সেনা। সৌদি আরবের রাজধানী রিয়াধ ও দুবাইয়ের পাম আইল্যান্ডের বিস্ফোরণের খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার দুবাইয়ের পাম জুমেইরাহ দ্বীপে অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
advertisement
এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে সংযোগের অন্যতম প্রধান হাব হিসেবে দুবাইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে হাজার হাজার যাত্রী আটকে পড়েন। আন্তর্জাতিক যোগাযোগ শৃঙ্খলে বড়সড় বিঘ্ন ঘটে। বহুদিন ধরে দুবাই এমন এক ধারণা তৈরি করেছিল যে, তারা আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতা থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম। কিন্তু সাম্প্রতিক হামলা দেখিয়ে দিল, মধ্যপ্রাচ্যের কেউই আর নিরাপদ নয়।
advertisement
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হলে ছোট-বড় সব বিনিয়োগকারীই এখানে বিনিয়োগের আগে দ্বিতীয়বার চিন্তা করবেন। শনিবার দুবাইয়ের অন্যতম প্রতীকী ছবি ছিল পাঁচ তারকা ‘ফেয়ারমন্ট হোটেল’ প্রাঙ্গণে জ্বলতে থাকা আগুন। যদিও বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ থেকে এই আগুন লেগেছে, তবে একাধিক ভিডিও ফুটেজ ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি ইরানি ড্রোনের সরাসরি আঘাত হতে পারে। দুবাইয়ের ‘পাম জুমেইরাহ’ এলাকায় একটি ড্রোনের আছড়ে পড়ার দৃশ্যটি প্রতিবেশী দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে ড্রোন হামলার দৃশ্যের সঙ্গে হুবহু মিলে গেছে। একটি বারান্দা থেকে ধারণ করা পৃথক ভিডিওতে ড্রোনটিকে সরাসরি ফেয়ারমন্ট হোটেলে আঘাত হানতে দেখা গেছে।
advertisement
ইরানি হামলার মুখে আমিরাতি কর্মকর্তারা বিশ্বের উচ্চতম ভবন ‘বুর্জ খলিফা’ থেকে মানুষকে সরিয়ে নিতে বাধ্য হন। অন্যদিকে, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত ‘আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর’ অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে। দুবাই থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে আমিরাতের রাজধানী আবু ধাবির কাছেই অবস্থিত মার্কিন বাহিনীর ‘আল ধাফরা বিমান ঘাঁটি’। বাহরাইনের রাজধানী মানামার ভেতরেই অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরও আক্রান্ত হয়েছে। একইভাবে কাতারও ইরানের আক্রমণের শিকার হয়েছে।
advertisement
একই সময়ে উপসাগরজুড়ে ইরানের এই হামলা ওই অঞ্চলের নেতাদের ঐক্যবদ্ধ করেছে, যারা আগে সুদান, ইয়েমেন এবং গাজা ইস্যুতে একে অপরের বিরোধী অবস্থানে ছিলেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শনিবার আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2026 2:39 PM IST











