Iran Attacks Dubai: সর্বনাশ! বিশ্বের সবচেয়ে 'নিরাপদ' দুবাইয়ে এবার আরও বড় হামলা? বাসিন্দাদের মোবাইলে গেল অ্যালার্ট! প্রবল আতঙ্কিত সকলে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran Attacks Dubai: সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ শুক্রবার থেকে আবুধাবি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে ‘সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট’ আবার চালুর ঘোষণা করেছে।
দুবাই: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান আগেই দাবি করেছে, দুবাইতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর অন্তত ১০০ সদস্য নিহত হয়েছেন। ইরানের খাতাম-আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দফতরের মাধ্যমে জানানো হয়েছে, হামলার সময় ওই ঘাঁটিতে ১৬০ জন মার্কিন মেরিন সদস্য উপস্থিত ছিলেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। এরই মধ্যে দুবাইয়ের বাসিন্দাদের জন্য আরও আশঙ্কার খবর। শুক্রবার ফের দুবাইয়ে মিসাইল হামলার জল্পনা তৈরি হয়েছে। দুবাইয়ের বাসিন্দাদের মোবাইলে অ্যালার্ট পাঠিয়ে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ প্রশাসনের। এই ঘটনায় ফের ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দুবাইজুড়ে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ শুক্রবার থেকে আবুধাবি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে ‘সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট’ আবার চালুর ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এয়ারলাইনসটি জানিয়েছে, যেসব যাত্রীর নতুন করে চালু হওয়া ফ্লাইটে বুকিং নিশ্চিত হয়েছে বা যাদের সঙ্গে ইতিহাদ কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে, শুধু তাঁরাই যেন বিমানবন্দরে যান।
advertisement
advertisement
ইজরায়েলের তেল আভিভে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আভিভ লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে।
advertisement
ইরনা জানায়, রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিতে ‘তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার’ কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আভিভের দিকে ধেয়ে যাচ্ছে। অপরদিকে, জর্ডানের ইরবিদ শহরে বেশ কয়েকটি ড্রোন ছুড়েছে বিমান প্রতিরক্ষাবাহিনী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2026 3:09 PM IST









